মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মানবাধিকার ফাউন্ডেশনের র‌্যালী, আলোচনা সভা ও সম্মাননা

সাতক্ষীরায় বিশ্ব মানবাধিকার দিবস-২০২০ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খান পিপিএম এর নির্দেশে বৃহস্পতিবার দুপরে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন জেলা ও সদর উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সংগঠনের জেলার সভাপতি এড.এসএম শরীফ আজমীর হুসাইন রোকনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ-সভাপতি আব্দুল মালেক গাজী, উম্মে রোকাইয়া খানম ডেইজী, নূর মোহাম্মদ, অতুল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আপন।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক অহিদুল ইসলাম, তানজিলা বেগম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুদ আলী, সহ-প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা খাতুন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অজিয়ার রহমান, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক রাহাতুল ইসলাম, কার্যকারী সদস্য রফিকুল ইসলাম, হোসেন আলী, সদর উপজেলার সভাপতি ডিএম আবিদ হাসান টিটু, সহ-সভাপতি শেখ মো. হাবিবুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার ইসলাম সান প্রমুখ।

বক্তারা বলেন, আমরা চাই সাতক্ষীরাতে যেন নারী-শিশু ধর্ষন, হত্যা, লুণ্ঠন, রাহাজানীসহ কোন রকম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে। সাতক্ষীরাসহ সারা দেশের অবহেলিত, নির্যাতিত, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগণের মৌলিক অধিকার যাতে ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ রাখা প্রয়োজন। অনুষ্ঠানে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ভিবিডি সাতক্ষীরা, ল’স্টুুডেন্ট ফোরাম সাতক্ষীরা, সাতক্ষীরা বøাড ব্যাংক, আমরা বন্ধু, হিউম্যানিটি ফাস্ট, বন্ধন জনকল্যাণ সংস্থা, প্রথম প্রহর ফাউন্ডেশন সাতক্ষীরা, মানবতার কল্যানে আমরা, স্বপ্ন যাত্রী ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবক লীগ দাফন ও সৎকার টিম, আত্মার বাঁধনে রক্ত দান, ১১টি সংগঠন ও সাতক্ষীরার সেরা ফটোগ্রাফার সাকিবুজ্জামানকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলার সহ-সভাপতি এসএম বিপ্লব হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ