শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন শব্দকোষের মোড়ক উন্মোচন

আন্তঃমন্ত্রণালয় তথ্য বিনিময়, আকাশ পথে চলাচলকারী যাত্রী ও পর্যটকদের সুবিধার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত এই মন্ত্রণালয়ের কাজের সাথে সংশ্লিষ্ট বিশেষায়িত শব্দের সংকলন ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন শব্দকোষ’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহষ্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এই শব্দকোষের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় ও বিভাগের সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রশাসনিক, কারিগরি, আইনগত,বাণিজ্যিক এবং বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করা হয়। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ কার্যক্রম পারস্পরিক সম্পর্কযুক্ত ও এতে সাধারণ শব্দের পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত শব্দ ব্যবহার করা হয়। এই মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষায়িত শব্দের এই শব্দকোষ জ্ঞান বিনিময়ের পাশাপাশি আন্তঃমন্ত্রণালয় তথ্য সমন্বয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু সরকারি কর্মকর্তাই নয় আকাশ পথে চলাচলকারী ও বিমানবন্দর ব্যবহারকারী সম্মানিত যাত্রী এবং পর্যটন কেন্দ্রে ভ্রমণরত যে কোনো পর্যটক এই পুস্তিকা থেকে তথ্য নিয়ে উপকৃত হবেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক, অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী