শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধু সমবায়ভিত্তিক সমাজ ও দেশ গড়তে চেয়েছিলেন: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধু সমবায়ভিত্তিক সমাজ ও দেশ গড়তে চেয়েছিলেন। একারণে ১৯৭২ সালের সংবিধানে সমবায়ের ওপর জোর দেওয়া হয়। সমবায় পদ্ধতির বিকাশ হলে সহজেই আমরা স্বাবলম্বী জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হতে পারবো।

প্রতিমন্ত্রী বৃহষ্পতিবার খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থী সমবায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

স্বপন ভট্টাচাৰ্য্য আরো বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ছড়ানোই ছিল বঙ্গবন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করছেন। সমবায়ী উৎপাদকদের বাজারজাত করণের দুর্বলতার কারণে উৎপাদক ও ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়, মুনাফা করে দালাল ও মধ্যস্বত্বভোগীরা। সমবায়ভিত্তিক পণ্য সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা এখানে বিশেষ অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আমিনুল ইসলাম, খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মো. মিজানুর রহমান।

এতে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহা. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাব ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন।

এর আগে প্রতিমন্ত্রী খুলনা নগরীর কেডি ঘোষ রোডে পাঁচ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে সমবায় ব্যাংকের নয় তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্যবিবরণী- পিআইডি

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী