রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সহকারী জজ হলেন কলারোয়ার তুহিনুল ইসলাম

সাতক্ষীরার কলারোয়ার সন্তান তুহিনুল ইসলাম ১৩তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় (বিজেএসসি) ৭ম স্থান অধিকার করে সহকারী জজ হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

গত ১২ ডিসেম্বর প্রকাশিত ফলাফল অনুযায়ী ৭ম স্থান অধিকারী তুহিনুল ইসলাম কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাঁটরা গ্রামের রফিকুল ইসলাম ও হাসিনা খাতুন দম্পতির ছেলে।

তুহিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন।
তিনি ২০১২ সালে বাঁটরা মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫সহ এসএসসি, ২০১৪ সালে বেগম খালেদা জিয়া কলেজ থেকে জিপিএ-৫সহ এইচএসসি উত্তীর্ণ হয়ে ২০১৪-২০১৫ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন এবং সম্প্রতি সিজিপিএ-৩.২৪ সহ স্নাতক ডিগ্রি অর্জন করেন।

অনুভূতি জানতে চাইলে তুহিনুল ইসলাম বলেন, ‘সকলেই নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রেখে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করুক, ভরে তুলুক আনন্দে।’

এসময় তিনি বর্তমানে আইনে স্নাতকোত্তর (এলএলএম) পর্যায়ে অধ্যয়নরত উল্লেখ করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়