শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেয়েদের যেসব অভ্যাস পুরুষদের আকৃষ্ট করে

শুধু শারীরিক সৌন্দর্য নয় মেয়েদের এমন অনেক বৈশিষ্ট্য আছে যা দ্বারা আকৃষ্ট হয় ছেলেরা। এমন কিছু বৈশিষ্ট্য যা নারী হিসেবে একজনের কাছে আকর্ষণীয় বা লক্ষণীয় নাও মনে হতে পারে।। তবে কোনো কোনো পুরুষের কাছে তা আকর্ষণীয় বটে।

ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ তে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য জানা গেছে। প্রতিবেদনটিতে পুরুষরা তাদের মতামত ব্যক্ত করেন।

এগিয়ে আসা:
সিদ্ধার্থ শর্মা নামের একজন বলেন, যখন সম্পর্কের ব্যাপারে নারীরা এগিয়ে আসে সেটা আমি বেশ পছন্দ করি। এটা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়। সাধারণত ছেলেরাই সবসময় এগিয়ে যায়, কিন্তু যখন একজন নারী আত্মবিশ্বাসের সঙ্গে কোনো সম্পর্কের ব্যাপারে এগিয়ে আসে তা সত্যিই আমার কাছে আকর্ষণীয় মনে হয়।

উচ্চাভিলাসী নয়:
রাহুল ভারদাজ নামের একজন বলেছেন, অনেকেই আছেন যারা নারীরা উচ্চাভিলাসী হলেও মেনে নেন। কিন্তু আমার পছন্দ এমন নারীকে যে প্রত্যেক সপ্তাহে বাইরে যাওয়ার প্রয়োজন অনুভব করে না। বরং দুজনে মিলে বাড়িতে বসে কোনো সিনেমা বা সিরিজ দেখে সময় কাটাতে ভালোবাসে।

সেন্স অব হিউমার:
আলী আহমেদ নামের একজন বলেন, আমার পছন্দ এমন নারীকে যারা সেন্স অব হিউমার ভালো। সে যেন আমার রসিকতা বুঝতে পারে এবং নিজের কথা দিয়ে আমাকে হাসাতেও পারে।

নিজের মতো করে বিচার না করা:
আকাশ সাওয়ান্ত নামের একজনের মতে, সবকিছুই নিজেদের মতো করে বিচার না করা নারীদের তার পছন্দ। নারীদের আচরণের মধ্যে মমত্ববোধ থাকাটা তাকে আকর্ষণ করে।

সাধারণ ধরনের মেয়ে:
মানব পুরোহিত নামের একজন বলেন, আমি খুব বেশি কিছু চাই না। খুব সাধারণ ব্যক্তিত্বের কেউ যার সঙ্গে সম্পর্ক অনেক সহজ হবে এমন কাউকে আমার পছন্দ। সে চাইলে আমার সামনে অদ্ভুত বা মজার কাণ্ড করতে পারে। এতে আমি কিছু মনে করবো না।

একই রকম সংবাদ সমূহ

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

  • ২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
  • টিন সার্টিফিকেট আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যে বার্তা এলো
  • ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন
  • পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি