শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্বাস্থ্যখাতের অনিয়মের প্রতিবাদে পথসভা

‘স্বাস্থ্য বীমা চালু কর, অবৈধ ক্লিনিক বন্ধ কর’-এই শ্লোগানকে সামনে রেখে স্বাস্থ্যখাতের অনিয়মের প্রতিবাদে পথসভা সাতক্ষীরার খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু মুর‍্যাল চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ডা. মো. মুনসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাসদ জেলা শাখার সমন্বয়ক এড. খগেনন্দ্রনাথ ঘোষ, বাংলাদেশ জাসদ পৌর শাখার সাধারণ সম্পাদক আশরাফ সরদার, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন, ৯নং পৌর ওয়ার্ড আওয়াগীলীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন প্রমূখ।

এ সময় সুজন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সুভাষ সরকার, প্রগতিশীল সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গাজী শাহাজাহান সিরাজ, বাংলাদেশ জাসদ নেতা আব্দুল্লাহ সরদার, দৈনিক খবর বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি মিহিরুজ্জামান বাবু, শাবুদ আলী, শাহ জামাল, নুর মোহাম্মাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জেলা স্বাস্থ্য বিভাগের অনিয়মে রোগীদের সেবা স্থবির হয়ে পড়েছে। রোগীরা সরকারি-বেসরকারি ক্লিনিক হসপিটালে গিয়েও পাচ্ছেনা না ঠিকমতো কাঙ্খিত সেবা। অথচ ঐ প্রতিষ্ঠানগুলো সেবা দেওয়ার নামে তাদের কাছ থেকে টাকা লুপে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।

সরকারি হসপিটালে ডাক্তাররা রোগীর চিকিৎিসার নামে করছে হয়রানি। এমনকি ডাক্তার সাহবে ১ ঘন্টার মধ্যে প্রায় ৫০-৬০ জন রোগী দেখে প্রাইভটে ক্লিনিকে প্রাইটেস্ করতে যান। এই সময়রে মধ্যে ঔষধ কোম্পানীর প্রমোশনাল দালালরা ঐ ডাক্তারদের প্রাইভটে চেম্বারে ঘনঘন প্রবশে করনে। এবং বিভিন্ন প্রকারের বিভিন্ন কোম্পানীর ঔষধ প্রেসক্রিপশনে লেখার জন্য ঐ দালালরা উপটোকন প্রদান করেন। এছাড়াও সাতক্ষীরা জেলার প্রায় ৫৭টি বেসরকারি ক্লিনিক হসপিটাল ও ৬৬টি ডায়াগনিষ্টিক সেন্টার কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করছেন।

ঐ প্রতিষ্ঠানগুলো চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন