শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বিভিন্ন ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ’র চাউল বিতরণ

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে কলারোয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ও বুধবার ইউনিয়ন পরিষদ চত্বরে কার্ডপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চন্দনপুর ইউনিয়নের ১৪৭৩ জনের মাঝে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ট্যাক অফিসার ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির, ইউপি সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য অলিয়ার রহমান, ইমাম হোসেন, আব্দুস সালাম প্রমুখ।

সোনাবাড়িয়া ইউনিয়নের ১২৪৬ জনের মাঝে ভিজিএফ’র চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ট্যাক অফিসার ও উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, ইউপি সচিব আব্দুল আজিত, ইউপি সদস্য আরশাদ আলী, আছাদুজামান, হাসেম আলী, কামরুজামান, নুরুল ইসলাম, আনারুল ইসলাম, হাসানুজ্জামান, লিয়াকত আলী, রফিকুল ইসলাম, রেকসোনা পারভীনা, রেহেনা খাতুন, শিরিনা খাতুন প্রমুখ।

অনুরূপভাবে যুগিখালী ইউনিয়নের ৮৬৮ পরিবারের মাঝে চাল বিতরণকালে ইউপি চেয়ারম্যান রবিউল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকাল জয়নগর ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিডির ৩০কেজি করে চাউল ১৫৬টি পরিবারের ও ভিজিএফ এর ১০কেজি করে চাউল ৮৪৪টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু জানান, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ১হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিডি ও ভিজিএফ এর চাউল বিতরণ করেছি।

এদিকে, উপজেলার অন্যান্য ইউনিয়নেও ঈদুল আজহা উপলক্ষে কার্ডধারীদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা