শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বছরজুড়ে কেমন ছিল দেশের ফুটবল?

মহামারি মোকাবিলা করে চ্যালেঞ্জিং একটি বছর পার করল দেশের ফুটবল। করোনাভাইরাসের প্রকোপে জর্জরিত ছিল দেশের ফুটবল অঙ্গন। মাঝপথেই বন্ধ হয়ে যায় প্রিমিয়ার লিগ ফুটবল। আন্তর্জাতিক মঞ্চে নেপালকে হারালেও কাতারের কাছে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তবে, এ বছর আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ ছিল না নারী ফুটবলারদের। করোনার মাঝেও হয়েছে বাফুফের নির্বাচন। ২০২০ সালে দেশের ফুটবলের আলোচিত ঘটনাগুলো নিয়ে এবারের প্রতিবেদন-

২০২০ ক্রীড়াঙ্গনের জন্য ভিন্ন এক বছর। করোনা ঝড় লণ্ডভণ্ড করে দেয় দেশের ফুটবল। দেশে মার্চে করোনা হানা দেওয়ার পর ১৬ মার্চ থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের খেলাধুলা। ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে মাঝপথেই বন্ধ হয়েছে যায় প্রিমিয়ার লিগ।

ছেলেদের মতো মেয়েদের লিগও স্থগিত হয়ে যায়। পরে অবশ্য বছরের শেষ এসে বন্ধ হয়ে যাওয়া লিগ আবারো চালু করে বাফুফে। ২০১৩ সালের পর আয়োজিত লিগে চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস।

আন্তর্জাতিক অঙ্গনে করোনার কারণে তেমন একটা সরব ছিল না বাংলাদেশ। করোনা হানা দেয় বিশ্বকাপ প্রাক-বাছাই ও এএফসি কাপের ম্যাচেও। বাতিল করা হয় এএফসি কাপের ম্যাচ। স্থগিত হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাফ চ্যাম্পিয়নশিপও।

আগস্টের প্রথম সপ্তাহে বিশ্বকাপের প্রাক বাছাইয়ের ম্যাচের জন্য সারাহ রিসোর্টে অনুশীলন ক্যাম্প হওয়ার কথা ছিল ফুটবলারদের। কিন্তু এর আগে করোনা পরীক্ষায় একসঙ্গে একাধিক ফুটবলার পজিটিভ হওয়ায় সমালোচনার মুখে পড়ে বাফুফে। শেষ পর্যন্ত ভেস্তে যায় ক্যাম্প।

তবে, নভেম্বরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে সব আক্ষেপ ঘুচিয়ে দেন জামাল ভুঁইয়ারা। প্রথম ম্যাচে জয় আর পরের ম্যাচে ড্র করে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ বাছাইয়ে অবশ্য আলো ছড়াতে পারেনি বাংলার দামাল ছেলেরা। ৫-০ গোলে বিধ্বস্ত হয়ে দেশে ফেরে বাংলাদেশ।

২০২০ সালে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম ৩ অক্টোবর ফুটবল ফেডারেশনের নির্বাচন। বাদল রায় ও শফিকুল ইসলাম মানিককে হারিয়ে টানা চতুর্থবারের মতো বাফুফের মসনদে বসেন কাজী সালাহউদ্দিন। সিনিয়র সহসভাপতি পদে পুরনো সেই সালাম মুর্শেদীই। তবে, সহসভাপতি পদে এসেছেন দুই নতুন মুখ ইমরুল ও মানিক।

নভেম্বরে সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নেন দেশের কিংবদন্তি ফুটবলার বাদল রায়। তার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে যায় ফুটবল অঙ্গন।

করোনা জর্জরিত নতুন ফুটবল মৌসুমে দলবদলে ছিল না কোনো চমক। আগের মৌসুমের ফুটবলারদের সঙ্গে দু-একজন নতুন ফুটবলার দলে ভিড়িয়ে দায়সারাভাবে শেষ হয়েছে ক্লাবগুলোর ঘর গোছানোর পর্ব। তবে, এবারো তারকায় ঠাসা দল গড়েছে বসুন্ধরা।

এ বছর একেবারেই আলোচনার বাইরে ছিল নারীদের ফুটবল। করোনার কারণে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় র‌্যাংকিং থেকেও ছিটকে যায় ছোটনের দল।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিকবিস্তারিত পড়ুন

  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়