মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ২০২১ শিক্ষা বর্ষে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০১ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।

প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন এবং বই উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (অতিঃ দাঃ) প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহ, সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান, দীপা সিন্ধু তরফদার, মো. হাবিবুল্লাহ, মো. আনোয়ার কবির প্রমুখ।

বই উৎসবে এ বিদ্যালয়ের মাধ্যমিক স্তরের নবম শ্রেণি, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

এসময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, পাঠ্যপুস্তক দিবস ২০২১ বই উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম ও ইয়াহিয়া ইকবালসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক গাজী মোমিন উদ্দীন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা