মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বই প্রদান করলেন এমপি রবি

ইংরেজি নব-বর্ষের প্রথম দিনে পাঠ্য পুস্তক দিবস ও বই উৎসবের দিনে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ৫০টি বই প্রদান করলেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শুক্রবার (১ জানুয়ারি) বেলা ১২টায় তিনি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে যান।

এসময় এমপি রবি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে রক্ষিত মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনী সম্বলিত ছবি ঘুরে ঘুরে দেখেন এবং কিছু সময় সেখানে অতিবাহিত করেন।
পরে তিনি মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে ৫০টি বই বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের লাইব্রেরিয়ান আজিজুল আলম দ্বীপ’র কাছে হস্তান্তর করেন।
মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ৫০টি বই থেকে পাঠক দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস ও বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে জানতে পারবে।’

বই প্রদানকালে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।

এসময় দলীয় নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা