মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন বই নিয়ে শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে হাজির শিক্ষকেরা!

করোনার কারণে এবার বছরের প্রথমদিন শিক্ষার্থীদের মাঝে উৎসব করে নতুন বই বিতরণ হয়নি। বিগত বছরগুলোতে কোমলমতি শিক্ষার্থীরা শীত-কুয়াশা উপেক্ষা করে সকালেই নতুন বই নিতে বিদ্যালয়ে হাজির হতো। বই নিয়েই কেউ ছুট দিত বাড়ির পথে আবার কেউবা নতুন বইয়ের ঘ্রাণ নিত মন ভরে। কিন্তু এবার করোনা মহামারির কারণে এসবের কিছুই হয়নি।

তবে নতুন বছরের প্রথমদিন নতুন বই বিতরণ বন্ধ থাকেনি। উৎসব না হলেও এবার বই বিতরণে ছিল ব্যতিক্রমী উদ্যোগ। ভ্যানে করে বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ নেয় কুমিল্লা হাইস্কুল।

শুক্রবার (০১ জানুয়ারি) কুমিল্লা শহরের চানপুর এলাকায় ভ্যানে করে বই পৌঁছে দেন কুমিল্লা হাইস্কুলের এক দল শিক্ষক। তালিকা ধরে বই বিতরণ করেন। যেসব এলাকায় ভ্যান নিয়ে যাওয়া সম্ভব হয়নি, সেসব এলাকায় হাতে করে বই নিয়ে যান শিক্ষকেরা।

বেলা ১১টার দিকে বই নেয় বিদ্যালয়টির শিক্ষার্থী আবুল হাসান। সে বলে, ‘অন্যবার নিজেরা বই আনতে যেতাম। এবার স্যারেরা বাড়ি এসে বই দিয়ে গেলেন। এটাও খারাপ না।’

একই বিদ্যালয়ের শিক্ষার্থী নীলিমা পেয়েছে বই। সে বলে, ‘বাড়িতে নতুন বই পেয়ে ভালো লাগল। জীবনে এমনভাবে বই দিতে দেখিনি। স্যারদের কাছে আমরা কৃতজ্ঞ।’

বাড়ি বাড়ি গিয়ে বই দেওয়ার বিষয়ে কুমিল্লা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, করোনার কারণে এবার বই-উৎসব সেভাবে করা গেল না। তাই আমরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি বই পৌঁছে দিচ্ছি।’

জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ বলেন, কুমিল্লার মহানগর ও ১৭টি উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। বিতরণ কয়েক দিন চলবে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে বই দেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা