শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারির শুরুতেই দেশে আসছে ভ্যাকসিন

নতুন বছরের শুরুতেই এল সুখবর। ব্রিটেনের অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারতের বিশেষজ্ঞ প্যানেল।

শনিবার (০২ জানুয়ারি) থেকেই দেশটির বিভিন্ন রাজ্যে পরীক্ষামূলক টিকাদান শুরু হবে বলে জানা গেছে।

এদিকে, সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশও শিগগিরই পাবে এ ভ্যাকসিন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব।

শুক্রবার (০১ জানুয়ারি) অক্সফোর্ডের ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হয়।

এর আগে, প্রতিষ্ঠানটির দুটি দল বিশেষজ্ঞ প্যানেলের সামনে তাদের ভ্যাকসিনটির বিস্তারিত তুলে ধরে। এর একদিন পরই অনুমোদন দিল ভারতীয় বিশেষজ্ঞরা। এর মধ্য দিয়ে ভারতে অক্সফোর্ডের টিকা কার্যক্রম দ্রুত শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছে সেরাম ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

এই প্রক্রিয়ার ফলে দেশে নির্ধারিত সময়ের মধ্যেই ভ্যাকসিন আসার পথ সুগম হলো।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য এমন খবর নিঃসন্দেহ আনন্দের, তবে এখন দরকার ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতিটা সেরে ফেলা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ানউর রহমান বলেন, ‘ভ্যাকসিনটা যদি এসে যায় এটা আমাদের জন্য বিরাট সুখবর। এটা পরিমাণগত দিক থেকে আমরা জানি না যে, কী পরিমাণ আসতে পারবে। যদি সঠিক পরিমাণ আসতে পারে এটা মৃত্যুহার কমাতে বিরাট ভূমিকা পালন করবে।’

আর টিকা দেওয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ তাদের।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজির আহমেদ বলেন, ‘তালিকা অনুযায়ী যদি একজনের বাড়িতে ৫ জনের টিকা পাওয়ার কথা থাকে। যদি ওই ব্যক্তি প্রভাব খাটিয়ে অন্য আরও ৫০ জন লোককে আনতে না পারে। এসব দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এসব দিকে যদি আমরা খেয়াল রাখতে না পারি তখন আমাদের লোকজন অসন্তুষ্ট হবে। তখন অনিয়মের মাত্রাটাও বেড়ে যাবে। এই বিষয়ে আমাদের কঠিন খেয়াল রাখতে হবে।’

প্রতি লটে ৫০ লাখ করে সেরাম থেকে ৩ কোটি ভ্যাকসিন কিনবে বাংলাদেশের বেক্সিমকো।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী