শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের মাঠে মাঠে কৃষকরা ইরি-বোরো ধান রোপণে ব্যস্ত

মনিরামপুর উপজেলার রাজগঞ্জে চলছে ইরি-বোরো ধান রোপণের মৌসুম। সকাল থেকে পড়ন্ত বিকাল পর্যন্ত কৃষকরা ব্যস্ত সময় পার করছেন মাঠে মাঠে। দেখাগেছে, রাজগঞ্জ এলাকায় ইরি-বোরো ধান রোপণের কাজ কোমর বেঁধেই করছেন কৃষকরা। তবে, শ্রমিক সংকট না থাকায় অনেকটাই স্বস্তিতে আছেন কৃষক ও গৃহস্থরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলা ব্যাপি হাইব্রিডসহ প্রায় ২৮ হাজার ৯০০ হেক্টর জমিতে ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর ধান রোপণের জন্য হাইব্রিডসহ ১ হাজার ৯৫৫ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য উপজেলার চেয়ে শীত ও কুয়াশায় বীজতলার তেমন কোনো ক্ষতি হয়নি। কৃষকরা নিজেদের চাহিদা পূরণ করে আশেপাশের অঞ্চলে বোরো ধানের চারা সরবরাহ করতে পারবেন বলে জানাগেছে। চলতি মাসের মধ্যেই রাজগঞ্জ এলাকায় ধান রোপণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের আতাউর রহমান (৪৫), ঝাঁপা গ্রামের শফিকুল ইসলাম (৪০), খালিয়া গ্রামের মোসাররফ হোসেন (৫৫), মশ্বিমনগর ইউনিয়নের কাঠালতলা গ্রামের নাজিমুদ্দিন (৫৮), চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের ইসহাক আলী (৪৮) বলেন, আমাদের জমিতে আগেভাগেই আমরা ইরি-বোরো ধান রোপন করেছি। মাঠে আরো অনেকের জমিতে এখনো ধান রোপন কার্যক্রম চলছে। কোনো সমস্যা ছাড়াই এবছর ইরি-বোরো আবাদ শুরু করেছি। শেষও হবে ভালোই ভালোই আশা করি।

ঝাঁপা ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা ভগীরথ চন্দ্র বলেন, ধানই এই অঞ্চলের প্রধান ফসল। তাই আমরা সব সময় কৃষকের পাশে থেকে কৃষকদের জমি প্রস্তুতি থেকে শুরু করে আগাম পরামর্শ দিয়ে আসছি। আশা করছি চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ইরি-বোরো ধান চাষ হবে।
এ ছাড়াও আমরা কৃষকদের অধিক ফলনশীল ধান চাষের প্রতি উদ্ধুদ্ধ করে আসছি। তাই এবার কৃষকরা আগের চেয়ে বেশি পরিমাণ জমিতে অধিক ফলনশীল জাতের বোরো ধান করছেন। আশা করা হচ্ছে চলতি মাসের মধ্যেই রাজগঞ্জ অঞ্চলের পুরো মাঠেই ধান রোপণের কাজ শেষ হয়ে যাবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা