রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন সাতক্ষীরার ১ হাজার ১৪৮টি গৃহহীন পরিবার

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ পাকাবাড়ি পাচ্ছেন সাতক্ষীরা জেলার ১হাজার ৪৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, মুজিববর্ষে ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের এসব ঘরের গুণগতমান ঠিক রাখার জন্য সার্বক্ষণিক তদারকি করা হয়েছে। ইতিমধ্যে ভূমিহীন গৃহহীন পরিবারের তালিকা করে ২৬ হাজার ঘরের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। সরকার বরাদ্দ দিলে পর্যায়ক্রমে সেগুলো অসহায়দের হাতে তুলে দেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে ‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ স্লোগানে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর জন্য নির্মিত বাসগৃহগুলো ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। ভূমিহীনদের জন্য নির্মিত প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে এক লক্ষ ৭১ হাজার টাকা। যার মধ্যে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি টয়লেট হয়েছে। সবুজ টিনসেডের এসব ঘরে একটি পরিবার স্বাচ্ছন্দে বসবাস করতে পারবেন।

জেলা প্রশাসক মোস্তফা কামাল জানান, আগামী ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মাঝে এসব ঘরের চাবি হস্তান্তর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিনুর রহমান ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মমর্তা দেবাশীষ চৌধুরী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব