শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচনে পুলিশ অফিসারদের ডিউটি বন্টন ও মতবিনিময় সভা

কলারোয়া পৌরসভা নির্বাচনে থানা পুলিশ অফিসারদের ডিউটি বন্টন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া থানার আয়োজনে শুক্রবার (২৯জানুয়ারী) সকাল ১১টার দিকে থানা চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আফজাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার ও কলারোয়া পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার নাজমুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হুমায়ুন কবীর, ডিএসবির জেলা পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ও এই নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেনসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ৩০জানুয়ারী কলারোয়া পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রের ২১হাজার ২৮০জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার অনুমতি পেয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান