বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হত্যা মামলায় নড়াইলের ১৬ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় নড়াইলের ১৬ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
গোপালগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি টিটু শরীফ হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন ও ১৫ জনকে খালাস প্রদান করেন আদালত।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির হচ্ছেন সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কার চৌধুরী, সোহেল চৌধুরী, শহিদুল শেখ, পলাশ খা ওরফে মফিজুর খান, তুহিন মোল্লা ওরফে মাহমুদ হাসান, সবুজ মোল্লা, মাসুদ মোল্লা, রফিকুল মোল্লা, নতুন চৌধুরী ওরফে রমজান, চৌধুরী মশিউর রহমান, অলি উল্লাহ ওরফে বাবু চৌধুরী, তরিকুল সরদার এবং জিহাদ চৌধুরী।

আইনজীবীরা জানান, টিটু শরীফকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৮ সালের ১ জুলাই দুপুরে নড়াইল জেলার নড়াগাতী থানার চর সিংগাতী গ্রামে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আশিকুজ্জামান শরীফ বাদী হয়ে ২০১৮ সালের ২ জুলাই নড়াইল জেলার নড়াগাতী থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৮ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১০/১২ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র মণ্ডল ২০১৯ সালের ২৪ জুলাই ৩১জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার বিচার চলাকালে ৩৬ জন সাক্ষীর মধ্যে ৩১ জন সাক্ষ্য দেন।

নিহত আওয়ামীলীগ নেতা শরীফ ব্রিকস ও শরীফ ফিসারিজের পরিচালক ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা