বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কাথন্ডায় একই স্থানে গভীর নলকূপ বসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামে মোঃ জুলফিকার আলী (জুলু) কর্তৃক উচ্চ আদালতের আদেশ ও সরকারি নীতিমালা অমান্য করে একই স্থানে আরো একটি গভীর নলকূপ বসিয়ে পানি সরবাহের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামের মৃত খোদ বক্সের ছেলে মোঃ সিরাজুল ইসলাম এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকার অনুমোদিত বিআরডিবি’র মাধ্যমে ১৯৮৯ সালে সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা মৌজার ১৭০ নং খতিয়ানের ৬৮৫ দাগে ৬ শতক জমিতে একটি গভীর নলকূপ বসাই। সেই থেকে এই নলকূপের মাধ্যমে আশেপাশের প্রায় ৩৩ একর জমিতে স্থনায় কৃষকের ইরি ব্লকে পানি সরবরাহ করে আসছি। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে কাথন্ডা গ্রামের মৃত আফসার আলীর ছেলে মোঃ জুলফিকার আলী (জুলু) ও মৃত সামছুর রহমানের ছেলে সাইফুল ইসলাম গত ৬/০৭/২০ তারিখে একই এলাকায় আমাদের নকূপ থেকে আনুমানিক ১৫০ মিটারের মধ্যে আরো একটি গভীর নলকূপ বসানো শুরু করে। কিন্তু সরকারি নীতিমালা অনুযায়ী একটি গভীর নলকূপ এর ৮০০ মিটারের মধ্যে আর কোন গভীর নলকূপ বসবে না। এছাড়া সেচ কমিটির অনুমোদন ছাড়া কোন গভীর নলকূপ বসানো যাবে না।
এঘটনায় আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি উপজেলা সেচ কমিটি, বিএডিসি ও উপজেলা
চেয়ারম্যানসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেই।

সিরাজুল ইসলাম আরো বলেন, আমার অভিযোগে প্রেক্ষিতে ৭/০৭/২০ তারিখ সকাল ১০ টায় বিএডিসি’র
পক্ষ থেকে সরেজমিনে তদন্তে এসে অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় জুলফিকার গংদের নকূপ স্থাপন বন্ধ রাখার জন্য বলা হয় এবং লাল ফ্লাগ স্থাপান করা হয়।
এছাড়া ৯/০৭/২০ তারিখে বিএডিসি’র সহকারি প্রকৌশলী মোঃ হাফিজ ফারুক তার তদন্ত প্রতিবেদনে নীতিমালা অনুযায়ী সিরাজুল ইসলামের অভিযোগের সত্যতা প্রমানিত হয়েছে এবং জুলফিকার আলীর গভীর নলকূপ স্থপানের কাজ সরকারি নীতিমালা পরিপন্থি হওয়ায় আপতত স্থগিত রাখা যেতে পারে বলে উল্লেখ করেন।

তিনি অভিযোগ করে বলেন, সরকারি নির্দেশনা উপেক্ষা করে জুলফিকার আলী লাল ফ্লাগ তুলে ফেলে কাজ শুরু করে। আমরা নিষেধ করলে লাঠিসোটা নিয়ে আমাদেরকে
মারপিট করতে আসে। পরে আমরা উচ্চ আদালতে গেলে আদালত ইনজাকশন জারি করেন।

এঘটনায় জুলু গংরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমাদেরকে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করাসহ খুন জখমের হুমকি ধামকি দিতে থাকে।
এঘটনায় আমরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করি। পরে এডিএম
কোর্টে ১৪৫ ধারায় মামলা করি। কিন্তু এসবর পরও জুলফিকার আলী গংরা উচ্চ আদালতের আদেশ ও সরকারি নীতিমালা অমান্য করে একই স্থানে গভীর নলকূপ স্থপানের কাজ অব্যহত রাখার চেষ্টা করছে। একই সাথে জুলফিকার আমাদের গভীর নলকূপের মেশিন চালাাতে বাধা দিচ্ছে এবং তার মেশিন চালানোর পায়তারা করছে। উচ্চ আদালতের আদেশ অমান্য ও সরকারি নীতিমালা উপেক্ষা করে জুলফিকার আলী গংরা যাতে কাথন্ডা মৌজায় একই স্থানে কোন গভীর নলকূপ চালু করতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিএডিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা
করেন।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল