শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আশা ফার্মেসীর জয়

শার্শার বাগআঁচড়া যুবলীগ, ছাত্রলীগ ও বাগআঁচড়া ক্রিকেট একাদশের আয়োজনে রবিবার বিকালে বাগআঁচড়া হাইস্কুল মাঠে ৮দলীয় ৬ ওভারে নকআউট ভিত্তিক শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আহম্মদ মেম্বরের সভাপতিত্বে সকালে উদ্বোধন ও বিকালে বিজয়ী মাঝে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন প্রধান অতিথি বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।

বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহমেদ লিটন, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, ডাঃ আহসান হাবীব রানা।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা আবু তালেব সরদার, আবু তালেব মেম্বর, খায়রুল আলম দুষ্টু, যুবলীগ নেতা মিজানুর রহমান, কবির বিশ্বাস, আব্দুল আলিম, মুহিদুল ইসলাম, আলমগীর কবীর, মাজাহারুল আলম মিন্টু, জুয়েল, আমিনুর রহমান, আনোয়ার হোসেন, ছোট বাবু, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, সাবেক সভাপতি আক্তারুজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, সাবেক সভাপতি রেজাউল ইসলাম।

শ্বাসরুদ্ধকর ম্যাচে জেকাটি ক্রিকেট একাদশকে ২০রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আশা ফার্মেসী ক্রিকেট একাদশ।
নির্ধারিত ৫ ওভারে আশা ফার্মেসী ক্রিকেট একাদশ সংগ্রহ করেন ৬৭রান ও জেকাটি ক্রিকেট একাদশের সংগ্রহ ৪৭রান।

খেলায় ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন জেকাটি ক্রিকেট একাদশের অধিনায়ক সাইফুল ইসলাম।

খেলা সার্বিক পরিচালনা করেন সাংবাদিক আসাদুজ্জামান নয়ন ও হাসান।
আম্পারের দ্বায়িত্ব পালন করেন সাজু হালদার ও মোস্তফা সুমন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শকবিস্তারিত পড়ুন

  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়