বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: “এসো দেশ বদলায় পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৫-২৬ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ক্রিকেট কোচ মো. আলতাপ হোসেন, বিসিবির ক্রিকেট কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক শাহাজান আলী, রাজনগর দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, বকচরা আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ রমজান আলী, প্রমুখ। কাবাডি প্রতিযোগিতায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
কাবাডির ফাইনালে গোদাঘাটা মাদ্রাসাকে ৩৩-১৭ পয়েন্টে হারিয়ে খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
কাবাডি প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করেন আহমদ হাসান টুটুল।
কাবাডির ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন