বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের আন্ত ক্লাস ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে ক্রীড়িয়া নৈপুণ্যে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশের একজন দক্ষ ক্রীড়াবিদ ও খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যয় এক মিলন মেলায় পরিণত হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর ) সকালে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিম। খেলার মাঠে এক ঝাঁক কোমলমতি শিক্ষার্থী ক্রীড়া নৈপুণ্য ফুটবল খেলা প্রদর্শনে মুখরিত করে তোলে। এক আড়ম্বরপূর্ণ পরিবেশে শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দ খেলাটি উপভোগ করতে থাকে, এযেন এক শিশুদের মিলন মেলা।
সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগা ময়দানে আন্ত ক্লাস ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন স্কুলের শাপলা দল ও লোটাস দল। প্রথমার্ধের খেলায় লোটাস দল ১টি গোল করতে সক্ষম হয়। জবাবে শাপলা দল নির্ধারিত ১ ঘন্টার খেলায় ২টি গোল করে লোটাস দলকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয় শাপলা দল। ফুটবল খেলায় সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী মাহিম আহম্মেদ ও ফেবিয়ান গাইন। এসময় কোমলমতি শিক্ষার্থীরা মাঠে বিজয়ের উল্লাসে মুখরিত করে তোলে। অনুষ্ঠানের ধারাভাষ্যকার ছিলেন সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও ফুটবল খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বিশ্বজিত দাশ, লাইচ ম্যান হিসেবে দায়িত্ব পালন করেন কার্তিক রং।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষিকা সাদিয়া ইসলাম, কৃষ্ণপদ কুলীন, পূজা দত্ত, রহিমা খাতুন, সুশান্ত ঘোষ, আন্না পারভীন, মেহনাজ আক্তার, মনোতোষ রায় প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী