শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ফাইনালে বাংলাদেশ

সপ্তাহ না ঘুরতেই এশিয়া কাপে আবারও মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলের এবারের লড়াইয়ে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বাড়তি অনুপ্রেরণা। শ্রীলঙ্কাকে হারাতে পারলেই যে সামনে অপেক্ষা করছে ‘ফাইনাল’!

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইতিহাসটা খুব বেশি সমৃদ্ধ নয়। দুই দলের লড়াইটা প্রায় কাছাকাছি পর্যায়ের হয় বছর দশেক হলো। তবে তার আগ পর্যন্ত দুই দলের লড়াই মানেই যেন ছিল বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ।

আজ যখন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ, সে ইতিহাসটা তাই খুব বেশি অনুপ্রেরণা দেবে না। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে শ্রীলঙ্কা জিতেছে ১৩ ম্যাচে। আর হিসেবে যদি আনা হয় এশিয়া কাপকে, তাহলে ৩ জয়ের বিপরীতে দেখা যায় ১৪টি হারকে।

সবশেষ হারটা এসেছে গ্রুপপর্বে। সে ম্যাচে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৪০ রানে লক্ষ্য শ্রীলঙ্কা ১৪.৪ ওভারেই টপকে গিয়েছিল। সেই ম্যাচটাই বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল।

তবে মুদ্রার উল্টোপিঠটা দেখলে অনুপ্রেরণাই নিতে পারে বাংলাদেশ। এশিয়া কাপের তিন জয় বাংলাদেশকে ভালোভাবেই উজ্জীবিত করে তুলতে পারে। কারণ তার সঙ্গে যে জড়িয়ে আছে ইতিহাস!

এশিয়া কাপে বাংলাদেশ প্রথমবার লঙ্কানদের হারায় ২০১২ সালে। বহুজাতিক কোনো টুর্নামেন্টেও সেবারই প্রথম লঙ্কানদের হারানোর স্বাদ পায় বাংলাদেশ। এবং সেবার সে জয় মুশফিকুর রহিমের দলকে তুলে দেয় ফাইনালে।

দলটা এই টুর্নামেন্টে পরেরবার লঙ্কানদের হারায় ২০১৬ সালে। মাশরাফি বিন মুর্তজার দল সেবারও ফাইনালে খেলেছে। ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ, সেবার খর্বশক্তির দল নিয়েও পৌঁছে গিয়েছিল ফাইনালে।

তো ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বাংলাদেশ এশিয়া কাপে যখনই হারিয়েছে শ্রীলঙ্কাকে, এরপর ফাইনাল অপেক্ষা করেছে দলের জন্য। এবারও আবার সামনে শ্রীলঙ্কা। আজকের ম্যাচে একটা জয় হয়তো ফাইনাল নিশ্চিত করে দেবে না দলের জন্য, তবে সে লক্ষ্যে বড় একটা পদক্ষেপ হবে নিশ্চয়ই। বাংলাদেশও সেটাই করতে চাইবে আজ।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা
  • নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার
  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত