বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্টিত।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে কলারোয়া জি,কে,এম,কে মডেল পাইলট হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের আয়োজনে ক,পা,ই ৮দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে রুস্তম আলী ফুটবল একাদশ শার্শা বনাম আমজাদ আলী ফুটবল একাডেমি যশোর খেলার প্রথমার্ধে গোলশুন্য ড্র থেকে মধ্য বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে ১১মিনিটে শার্শার ৯নম্বর জার্সিধারী খেলোয়াড় রিয়াদ গোল করে দলকে এগিয়ে নেন পরে আর কোন গোল না হওয়ায় ওই ১গোলেই আমজাদ আলী ফুটবল একাডেমী যশোরকে পরাজিত করে, নিজেদের জয় নিশ্চিত করে। এর আগে জমজমাট এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।কলারোয়া পাবলিক ইনস্টিটিউট(কপাই) সভাপতি অ্যাড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কপাই সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র মুখপাত্র রইছ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব তাহের মোল্লা, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, রমজান আহমেদ, প্রভাষক খান মোহাম্মদ মহিতুল ইসলাম শাকিক, যুগ্ম আরিফুজ্জামান কাঁকন, সাংবাদিক এমএ সাজেদ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কাজী সিরাজ, সানবিম করিম সিয়াম, সাজেদুল করিম তপু প্রমুখ।

খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও মোশারাফ হোসেন। ৪র্থ রেফারি ছিলেন সাজেদুল করিম তপু।

ধারাবিবরণীতে ছিলেন শেখ শাহজাহান আলী শাহিন।

সোমবার (৬-১০-২৫) বিকালে মামুন একাডেমি চৌগাছা বনাম ধুলিহর সুপারস্টার যুব সংঘ সাতক্ষীরার মধ্য দ্বিতীয় খেলা অনুষ্টিত হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার