শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসি আসি বলেও আসলেন না বিএনপির সিনিয়র নেতারা!

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিএনপির সমাবেশ করেছে বিএনপি। তবে কেন্দ্রীয় সমাবেশে ছিলেন না কোনো সিনিয়র নেতা। সমাবেশে বিএনপি নেতারা বলেন, খেতাব কেড়ে নিয়ে জিয়ার অবদান মুছে দেওয়া যাবে না।

কর্মসূচি কেন্দ্রীয় সমাবেশের থাকলেও আসেন নি কোনো নীতি নির্ধারণী পর্যায়ের সিনিয়র নেতা, ছিল না কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য সমাগম। দলের স্থায়ী কমিটির নেতারা আসবেন বলে বার বার মাইকে ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত দেখা মেলেনি তাদের কারো।

শেষমেশ মধ্যম সারির নেতাদের দিয়েই সম্পন্ন করা হয় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচি। সমাগম তুলনামূলক কম হওয়ায় একটি লেনে যান চলাচল অব্যাহত ছিল।

সমাবেশে যোগ দিয়ে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন বিএনপি নেতারা।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, খেতাব কেড়ে নিয়ে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলা যাবে না।

আর কোনো সিনিয়র নেতা না আসায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য আমান উল্লাহ আমান। সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের চিন্তা করলে সরকারের হাত জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে। সরকারের পায়ের নিচে মাটি নেই। সরকারের সাথে জনগণ নেই।

সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় সকাল থেকেই মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
তথ্যসূত্র: সময় টিভি নিউজ।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী