শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাজিরহাট হাইস্কুলের এডহক কমিটি অনুমোদন

কলারোয়া উপজেলার কাজিরহাটের কেএইচকে ইউনাইটেড বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটি গঠন করা হয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড.বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এই এডহক কমিটির নাম প্রকাশ করা হয়েছে।

আগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের করা আবেদনের প্রেক্ষিতে এই কমিটি অনুমোদন দিলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

এডহক কমিটিতে আগের কমিটির সভাপতি স ম মোরশেদ আলীকে সভাপতি করে ৪ সদ্যস্যের একটি কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- সাধারণ শিক্ষক সদস্য সুলতানা পারভীন, অভিভাবক সদস্য মো.আব্দুর রশীদ ও প্রাধিকার বলে সদস্য সচিব হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।

চিঠিতে আগামি ৬ মাসের মধ্যে (২৮ জানুয়ারি-২০২১) নিয়মিত বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নথি নং বিঅ-৬/৪৯৩০/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.৮৪৯ প্রবিধানমালা ২০০৯” এর প্রবিধি ৩৯ অনুসারে এই অনুমোদন দেয়া হয়।
এ সংক্রান্ত চিঠি জেলা প্রশাসক সাতক্ষীরা, উপজেলা নির্বাহী অফিসার কলারোয়া, জেলা শিক্ষা অফিসার, সাতক্ষীরা ও সভাপতি এডহক কমিটি, কেএইচকে ইউনাইটেড বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা