মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিনামাইট বিস্ফোরণে গিনিতে নিহত বেড়ে ৯৮

মধ্য আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনির একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬১৫ জনকে। দেশটির প্রেসিডেন্ট জানান, ডিনামাইট ব্যবহারে গাফিলতির কারণে এ বিস্ফোরণ ঘটে।

আকস্মিক বিস্ফোরণে মুহূর্তেই বয়ে যায় রক্তের বন্যা। লাশে পরিণত হয় বহু মানুষ। স্থানীয় সময় রোববার (৭ মার্চ) বিকেলে ইকুয়েটোরিয়াল গিনির বাটা শহরের একটি সামরিক ঘাটিতে হঠাৎ বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো এলাকা। আহত হন ছয় শতাধিক মানুষ যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এ অবস্থায় আহতদের সেবায় দেশটির স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীদের এগিয়ে আসার এবং রক্তদানের আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ঘটনার প্রায় দুই ঘণ্টা পর সরকারি টেলিভিশনে এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট জানান, সেনাঘাঁটিতে ডিনামাইট ব্যবহারে গাফিলতির জন্যই ভয়াবহ ওই বিস্ফোরণ ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

বিস্ফোরণের পর দেশটির রাজধানী মালাবোতে অবস্থান করা স্পেনের নাগরিকদের ঘরে থাকার অনুরোধ জানিয়ে কয়েক দফা জরুরি সতর্কতা জারি করে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে এ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মালাবোতে অবস্থিত ইকুয়েটোরিয়ান গিনির ফরাসি দূতাবাস।

সূত্র: আল জাজিরা

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনবিস্তারিত পড়ুন

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল