বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনইউবিটি খুলনা ক্যাম্পাসে প্রাচীন ‘মুদ্রা প্রদর্শনী’

মুদ্রা। ছোট্ট এক টুকরো ধাতু। অথচ সেটাই কিনা এখন ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান!
এবার সেই উপাদান অর্থাৎ অসংখ্য সোনা-রুপোর মুদ্রায় সেজে উঠেছে নর্দন ইউনিভাসিটি অব বিজনেস এন্ড টেকনোলোজি খুলনার ক্যাম্পাস।

শনিবার (০৩ এপ্রিল ২০২১) সকালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কম্পিউটার সাইন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়াদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রাচীন ‘মুৃদ্রা প্রদর্শনী’র উদ্বোধন করেন রেজিস্ট্রার ড. শাহ আলম।

তিনি বলেন, উত্তর-পূর্ব ভারত সহ বিশ্বের প্রায় শতাধিক দেশের বেশ কিছু দুষ্প্রাপ্য মুদ্রা এখানে প্রদর্শিত হয়েছে। এই মুদ্রাগুলি থেকে সেই সময়ের মানুষের জীবনযাত্রা, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা ও অর্থনৈতিক অবস্থান এবং সমাজচিত্রের একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে প্রায় ২৫০০ বছরের অধিক সময়কার প্রাচীন মুদ্রাকে আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ।

এই উদ্যোগকে স্বাগতম জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ১৮টি স্টল দিয়ে প্রদর্শন করেন প্রায় ২’শতাধিক সোনা, রুপো, তামা এবং অন্যান্য ধাতুর মুদ্রা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের উপদেষ্টা মোঃ রবিউল ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, কর্মকর্তারা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ