শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে তাণ্ডবের ঘটনায় ১৪ জনের জামিন, তিনজন জেল হাজতে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার তেতুলিয়া গ্রামের খোলপেটুয়া নদীর চরভরাটি জমিতে বসবাসকারি দু’ নারীর বাড়িতে কওমী মাদ্রাসার ছাত্র ও গ্রামবাসিদের বর্বোরচিত হামলা, ভাঙচুর, লুটপাট ও মারপিটের মামলায় ১৪ জনের জামিন মঞ্জুর ও তিন জনের জামিন না’মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার এজাহারভুক্ত ১৭জন আসামী সাতক্ষীরার আমলী আদালত-৮ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে বিচারক ইয়াসমিন নাহার উভয়পক্ষের শুনানী শেষে এ আদেশ দেন।

জামিন না’মঞ্জুর হওয়া আসামীরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার তেতুলিয়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে আব্দুল্লাহ, একই গ্রামের আনছারের ছেলে চুঁতে ওরফে মোস্তফা ও ছাদেক সরদারের ছেলে তরিকুল ইসলাম।

ঘটনার বিবরণে জানা যায়,ঘরের চালে ঢিল ছোড়ার অভিযোগে শুক্রবার ভোরে তেতুলিয়া হামিইউছুনুর কওমি মাদ্রাসার নজরান বিভাগের ছাত্র নজরুলকে ডেকে নিয়ে আটক করার পর তার শরীরে আলকাতরা মাখানোর অভিযোগে কোহিনুর ও তার মেয়ে রোজিনার বাড়ি, একটি ব্যবসা প্রতিষ্ঠান ও পোল্ট্রি ফার্মে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় একই গ্রামের মাদক ব্যবসায়ি রুবেলের নেতৃত্বে পার্শ্ববর্তী ব্রাহ্মন তেতুলিয়া, মিত্র তেতুলিয়া, তেতুলিয়া, ফকরাবাদ, ও মোকামখালি থেকে আসা প্রায় পাঁচ’শ জামায়াত কর্মী সমর্থক ও কওমি মাদ্রাসার ছাত্ররা। তারা হাতে চাইনিজ কুড়াল, লোহার রড, দা, শাবল, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে ‘নারয় তকবির , আল্লাহ হু আকবর’ স্লোগান দিতে দিতে শুক্রবার সকাল ৯টা থেকে দুৃপুর ১২টা পর্যন্ত তাণ্ডব চালায়। হামলায় ওই দু’ পরিবারের ছয়জনসহ ১০জন আহত হন। লুটপাট করা হয় নগদ টাকা ও সোনার গহনাসহ দু’ লক্ষাধিক টাকার মালামাল। ভাঙচুর করা হয় চার লক্ষাধিক টাকার জিনিসপত্র। পুলিশ হামলা বন্ধ করতে গেলে তাদেরকেও ধাওয়া করে সন্ত্রাসীরা। আহতদের উদ্ধার করে পুলিশ হাসাপাতালে ভর্তির ব্যবস্থা করে। আবারো হামলার আশঙ্কায় নির্যাততদের রাতে থানায় নিয়ে আসা হয়। কোহিনুর বেগম এখনো সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় তেতুলিয়া গ্রামের আবু হাসানের স্ত্রী রোজিনা খাতুন বাদি হয়ে ১৭জনের নাম উলে­খ করে অজ্ঞাতনামা ২২ জনের বিরুদ্ধে শনিবার থানায় একটি মামলা দায়ের করেন।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল কুমার রায় বলেন, জামিন না’মঞ্জুর হওয়া তিন আসামীকে সোমাবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ প্রতিবেদন না আসা পর্যন্ত ১৪ জনকে জামিন দিয়েছে আদালত।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন