বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় করোনায় ক্রেতা বিক্রেতাদের লুকোচুরি খেলা, থেমে নেই পার্লারও!

কলারোয়ায় করোনায় চলছে ক্রেতা বিক্রেতাদের লুকোচুরি খেলা। বাইরে বন্ধ, ভিতরে খোলা।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সরকার দেশব্যাপী লকডাউন দিয়েছে জনগণের জীবন সুরক্ষার্থে।
প্রথম দফার পর টানা দ্বিতীয় দফায় দ্বিতীয় সপ্তাহে লকডাউনের শুরু হচ্ছে বৃহস্পতিবার।
লকডাউনে প্রথম এক-দুই দিন কড়াকড়ি ও সাধারণ মানুষের লকডাউন কিছুটা মানতে দেখা গেলেও গত কয়েকদিন লুকোচুরি খেলায় মেতেছেন ক্রেতা-বিক্রেতারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশের উপস্থিতি টের পেলেই দোকানদাররা তাদের দোকানের শাটার নামিয়ে দিচ্ছেন। আবার ম্যাজিস্ট্রেট কিম্বা প্রশাসনের সংশ্লিষ্টরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শাটার পরিপূর্ণ না খুললেও অর্ধেক কিংবা সামান্য একটু খুলে ব্যবসা পরিচালনা করছেন।
দোকানের ভিতরে ক্রেতাদের ঢুকিয়ে শাটার বন্ধ করে কেনাবেচা করছেন।
অপরদিকে, ক্রেতারাও অবস্থা বুঝে দোকানের ভিতরে ঢুকছেন। মহিলা সহ অনেক ক্রেতাদের দোকানের আশপাশে অবস্থান নিতেও দেখা যাচ্ছে। অনেককে আশপাশের অলিগলিতে বসে থাকতে দেখা যাচ্ছে। টহল পুলিশ বা প্রশাসনের লোক চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে তারা তাদের প্রয়োজনীয় দোকানে ঢুকে পড়েছেন।
বিষয়টি যেনো বাইরে বন্ধ, ভিতরে খোলা।
এ যেন ছোটবেলার সেই পুলিশ-চোরের খেলা অর্থাৎ লুকোচুরি খেলা।

সরোজমিনে এমনটি দেখা গেছে।

ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দোকানের পাশাপাশি কসমেটিক্স, কাপড়, জুতা ও অন্যান্য দোকানেও এমনই চিত্র।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লুকোচুরি খেলায় পুরুষের চেয়ে বিপুল সংখ্যক মহিলা ক্রেতাদের বেশি দেখা যাচ্ছে।
আর সন্ধার পরে পৌরসদরের কয়েকটি স্থানের চায়ের দোকানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

তবে এই লুকোচুরি খেলায় বেশিরভাগ নারী-পুরুষ সহ ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিধান করতে দেখা গেছে।

ক্রেতারা বলছেন, তাদের প্রয়োজনের তাগিদেই বাধ্য হয়ে কেনাকাটা করতে আসছেন।
আর বিক্রেতারা বলছেন, কয় দিন দোকান বন্ধ রাখবো? তাদের তো চলবে না। এ কারণে তারাও বাধ্য হয়ে চুপিসারে দোকানে বেচাকেনা করছেন।

এদিকে জানা গেছে, এসকল দোকানের পাশাপাশি থেমে বা বসে নেই বিউটি পার্লারও। কলারোয়া বাজারের বিভিন্ন বিউটি পার্লারে দেদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সেগুলো ভবনের ঘরের মধ্যে, আবাসিক ভবনে, দ্বিতল বা তিন তলা ভবনে হওয়ায় এটি প্রশাসনের নজরে আসছে না।
নানান বয়সী মেয়ে মেয়ে এবং মহিলারা রীতিমত লকডাউনের মধ্যেও করোনার চেয়ে পার্লারে গিয়ে রূপ সচেতনতাকেই প্রাধান্য দিচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ