বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন এলাকায় বাঘের আনাগোনা ব্যাপক বৃদ্ধি

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে সাম্প্রতিক সময়ে হিংস্র বাঘের আনাগোনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের আওতায় ১৩টি কম্পার্টমেন্টের ৮৬ হাজার বর্গকিলোমিটার জুড়ে বাঘের আনাগোনা অনেক বেশি বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে।

উপকূলীয় মুন্সিগঞ্জ গ্রামে পেশাদার মৌয়াল সিরাজ, মিজান বুড়িগোয়ালিনী গ্রামে আবুল হায়াত, হাকিম এবং গাবুরা গ্রামের ফিরোজ ও মাসুম সম্প্রতি সুন্দরবন হতে মধু আহরণ শেষে বাড়িতে ফিরে জানান, বাঘের ভয়ে মধু আহরণ অধিক ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। এত বেশি বাঘের আনাগোনা বিগত ১০ বছরেও পরিলক্ষিত হয়নি। সুন্দরবনে বনদস্যু না থাকায় বাঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে মৌয়ালদের অভিমত।

সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম হাসান বাঘ বৃদ্ধির সত্যতা স্বীকার করে বলেন বর্তমান সময় সুন্দরবনে বনদস্যুর অপতৎপরতা না থাকায় বাঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। ইতোপূর্বে বনদস্যুর দলগুলো বাঘের উপরে অত্যাচার করায় বাঘের আনাগোনা কম ছিল। তাছাড়া প্রচুর পরিমাণে খাদ্য থাকায় বাঘের চলাফেরা বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য বিগত ৫০ দিনের মধ্যে সুন্দরবনে বাঘের আক্রমণে ২ জন মৌয়াল প্রাণ হারায়। এ সময় আহত হয় ৩ জন মৌয়াল।

চলতি বছর সাতক্ষীরা রেঞ্চে মধু আহরণের লক্ষ্য মাত্রা ১ হাজার ৬৫ কুইন্টাল এবং মৌ ২৬৫ কুইন্টাল। প্রতি কুইন্টাল মধু আহরণের জন্য রাজস্ব ৭৫০ টাকা। মৌ ১০০০ টাকা নির্ধারিত আছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মহিলা পরিষদের সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ

বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সাতক্ষীরার রাজার বাগানে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

সাতক্ষীরায় দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে রাতের অন্ধকারে এলাকাবাসীর চলাচলের রাস্তা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের রুকন বৈঠক : দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
  • সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত
  • সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস
  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি