মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সম্পত্তি থেকে ভেকু দিয়ে মাটি কাটার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে দীর্ঘ ৪০ বছরের দখলীয় সম্পত্তিতে উচ্ছেদের উদ্দেশ্যে ভেকু দিয়ে মাটি কাটাসহ বিভিন্ন হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ অভিযোগ করেন কালিগঞ্জের রাজাপুর গ্রামের মৃত শেখ করিম বকসের পুত্র শেখ মফুর আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা অতিশয় দরিদ্র, নিরিহ ও ভূমিহীন শ্রেণির মানুষ। নিজস্ব কোন সম্পদ না থাকায় রাজাপুর মৌজায় ৩৫৯ দাগে পানি উন্নয়ন বোর্ডের হুকুমে পরিবার নিয়ে দীর্ঘ ৪০ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু একই এলাকার কুদ্দুস সরদার এবং তিনপুত্র বাবু, সালাউদ্দীন ও বুলবুল উক্ত সম্পত্তি থেকে আমাদের উচ্ছেদের চক্রান্ত করতে থাকে। এর জের ধরে আমাদের গবাদি পশু পানিতে ফেলে দেয়। হাঁস-মুরগি ধরে নিয়ে ভক্ষন করে। উক্ত সম্পত্তিতে থাকা গাছপালা কেটে নিয়ে যায়। ইচ্ছামত ঘেরা বেড়া দিয়ে দখলের চেষ্টা করে। প্রতিবাদ করতে গেলে তাদের বাহিনী নিয়ে আমাদের খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করেন। এবিষয়ে কালিগঞ্জ থানায় একাধিকবার বসাবসি হলেও কোন সমাধান হয়নি। সর্বশেষ গত ২১ এপ্রিল‘২১ তারিখে কালিগঞ্জ থানায় বসাবসি হলে সমাধান না হওয়ায় ২৫ এপ্রিল‘২১ তারিখে পুনরায় বসার তারিখ নির্ধারণ করেন থানা পুলিশ। অথচ থানা পুলিশের এ নির্দেশ উপেক্ষা করে ২২ এপ্রিল‘২১ তারিখ সকাল ভেকু মেশিন নিয়ে উক্ত সম্পত্তিতে মাটি কেটে পুকুর তৈরি করতে থাকে। উল্লেখিত ব্যক্তিরা আমাদের পরিকল্পিতভাবে উচ্ছেদের উদ্দেশ্যে একেবারে আমাদের বসতবাড়ির গা ঘেষে মাটি কাটা শুরু করেছে। এভাবে মাটি কাটতে থাকলে আমাদের বাড়িঘর ধ্বসে পড়বে।

তিনি আরো বলেন, আমরা অত্যন্ত অসহায় নিরিহ এবং ভ‚মিহীন পরিবার। এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হলে আমাদের মাথা গোঁজার মত আর কোন ঠাঁই নেই। বাবু, সালাউদ্দীন ও বুলবুল প্রায় বলে যেভাবে হোক তোদের উচ্ছেদ করে দেবো। পারলে ঠেকাস। বিশেষ করে বুলবুল একজন মাদকাসক্ত ব্যক্তি হওয়ায় বিভিন্ন সময়ে নেশাগ্রস্থদের নিয়ে এসে হুমকি ধামকিসহ বিভিন্নভাবে হয়রানি করে। তারা প্রভাবশালী হওয়ায় আমরা অসহায় হয়ে পড়েছি। তারা আইনে তোয়াক্কা না করে যে কোন সময় তাদের বাহিনী দিয়ে আমাদের স্ব পরিবারে উচ্ছেদসহ খুন জখম করতে পারে।

ওই দখলদার বাহিনীর হাত থেকে দীর্ঘ ৪০ বছরের দখলীয় সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তা দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা