শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় সবচেয়ে নিরাপদ দেশ বিবেচিত হয়েছে সিঙ্গাপুর

করোনাভাইরাসের মহামারির মধ্যে দুনিয়ার সবচেয়ে নিরাপদ দেশ বিবেচিত হয়েছে সিঙ্গাপুর। ব্লুমবার্গের কোভিড সহনশীলতা র্যাংকিংয়ে নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটি।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত বছরের নভেম্বরে কোভিড সহনশীলতা র্যাংকিং চালু করে ব্লুমবার্গ।

করোনাভাইরাসের মহামারির মধ্যে কোন দেশগুলো অপেক্ষাকৃত নিরাপদ তা প্রকাশ করতেই এটি চালু করে বিশ্বখ্যাত এই সাময়িকীটি। প্রতি মাসে এই র্যাংকিং প্রকাশ করা হয়ে থাকে।

সম্প্রতি র্যাংকিং প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাস সংক্রমণ শূন্যের কোটায় নামানোর পাশাপাশি এশিয়ার মধ্যে দ্রুততম গতিতে টিকাদান চালিয়ে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে সিঙ্গাপুর।

সিঙ্গাপুরে স্থানীয়ভাবে সংক্রমণ শূন্যতে নেমে এসেছে। আর ইতোমধ্যেই দেশটির এক পঞ্চমাংশ মানুষ টিকা নিয়ে ফেলেছে।

ব্লুমবার্গ বলছে, র্যাংকিংয়ের শীর্ষ তিন দেশ সিঙ্গাপুর, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ইতোমধ্যেই নিজ দেশের জনগোষ্ঠীকে আন্তর্জাতিক ভ্রমণ বাদে প্রাক-মহামারি সময়ের মতো জীবনযাপন করতে দিতে সক্ষম হয়েছে।

ফলে ভাইরাসটি আবার ফিরে আসার আশঙ্কাও ঠেকানো গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। র্যাংকিংয়ে স্থান পাওয়া ৫৩টি দেশের মধ্যে ভারতের অবস্থান ৩০তম। বাংলাদেশের অবস্থান ৪১তম। আর সবচেয়ে নিচে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড এবং ব্রাজিল।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা