শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দিশার স্বপ্নপূরণ, সালমানের মন খারাপ

সালমান খান ও দিশা পাটানি অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রাধে’। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের সঙ্গে স্ক্রিনশেয়ারেই স্বপ্নপূরণ দিশার। তবে মন খারাপ ভাইজানের। কারণ এবার ১০০ কোটির ক্লাব হাউজে নাম ঢুকবে না তার।

করোনার ভয়াবহ পরিস্তিতিতে প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়ায় বক্স অফিস কালেকশন থাকবে না একদম। যদিও মুক্তির আগেই রাইটস বিক্রিতে অলরেডি লাভ করেছে প্রযোজনা সংস্থা। সালমান-দিশার জুটিও পছন্দ করেছেন দর্শক।

গত ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। করোনা আবহে আটকে যায় ছবির মুক্তি। সালমান খান প্রেক্ষাগৃহে আসবেন একটু জাঁকজমক থাকবে না তা কি হয়? যদিও করোনা সেই ইচ্ছেতে পানি ঢেলে দিয়েছে। ফলে ঈদেই মুক্তি পাচ্ছে সালমানের ছবি।

আগামী ১৩ মে মুক্তি পাচ্ছে সালমানের ‘রাধে’। এই প্রথম থিয়েটারে না, ওটিটিতে মুক্তি পাবে সালমানের বিগ বাজেট ফিল্ম। ওটিটি প্লাটফর্ম জিফাইভ আনছে সালমান খানের নতুন এ চলচ্চিত্রটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশে সিনেমা হলে মুক্তির পর ছবিটি জিফাইভে মুক্তি দেওয়া হবে। কিন্তু বাংলাদেশি দর্শকরা তারও আগে বৃহস্পতিবার (১৩ মে) থেকে এটি দেখতে পারবেন।

ছবিতে সালমান ও দিশা ছাড়াও রণদীপ হুদা ও জ্যাকি শ্রফের মতো দুই সুপারস্টারকেও দেখা যাবে। ছবিটিতে পুলিশ কর্মকর্তা হিসেবে অভিনয় করেছেন সালমান খান। তার নামও রাধে। পরিচালনায় প্রভু দেবা। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল সালমান খানের ‘ওয়ান্টেড’। ছবিটিতে রাজবীর শেখাওয়াত ওরফে রাধের চরিত্রে অভিনয় করেছিলেন সালমান।

একই রকম সংবাদ সমূহ

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মফস্বল শহর থেকে যাত্রা শুরু করে আধুনিক ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্টেবিস্তারিত পড়ুন

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুলবিস্তারিত পড়ুন

  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম