শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীনের উপহার পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে

চীন থেকে উপহার হিসেবে পাঠানো পাঁচ লাখ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। বুধবার (১২ মে) ভোরে সি-১৩০ কার্গো বিমানটি ঢাকায় অবতরণ করে। এর আগে, মঙ্গলবার (১১ মে) দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে জানানো হয়েছিল, বাংলাদেশ বিমান বাহিনীর কার্গো বিমান টিকা আনতে ঢাকা ছেড়ে যায়।

সোমবার (১০ মে) রাতে ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশকে যে পাঁচ লাখ টিকা উপহার দেওয়া হচ্ছে, সে টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। এই টিকা কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে বিমানযোগে ঢাকায় আসবে।

এর আগে, সোমবার দুপুরে ঢাকায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানান, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। চীনের পাঁচ লাখ ডোজ করোনার টিকা আগামী বুধবার (১২ মে) ঢাকা পৌঁছাবে।

২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, আগামী এক সপ্তাহের মধ্যে চীনের দেওয়া উপহারের ৫ লাখ ডোজ টিকা আসবে। পরবর্তীতে দুই সপ্তাহের মধ্যে এ টিকার প্রয়োগ শুরু হবে।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী