রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত আরেক ব্যক্তির মৃত্যু

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৬ মে) বিকেল সোয়া ৫টার দিকে বিমল চন্দ্র দে (৬০) নামে ওই ব্যক্তি যশোর উপশহরে বলাকা হোটেলে মারা যান।

মারা যাওয়া বিমল চন্দ্র শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকার গৌরাঙ্গ চন্দ্র দের ছেলে।

কোয়ারেন্টাইনে তার সঙ্গে তার স্ত্রী ও ছেলে ছিল।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিমল চন্দ্র ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। গত ৮ মে তারা বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরেন। ওইদিনই তাদের যশোর উপশহরস্থ বলাকা হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। রোববার দুপুরের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। বিকেল ৪টা ৪৫ মিনিটে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ‘বিমল চন্দ্র ফুসফুসের ক্যান্সারে লাস্ট স্টেজে ছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে তিনি মারা যান।’

তিনি আরও বলেন, ‘বিমল চন্দ্র, তার স্ত্রী ও ছেলের অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ এসেছে। এছাড়া তাদের প্রত্যেকের পিসিআর টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।’

তিনি বলেন, ‘বিমল চন্দ্র দের মরদেহ তার স্ত্রী ও ছেল পুলিশের সহায়তায় শরিয়তপুরে নিয়ে গেছে।’

প্রসঙ্গত, এর আগে ১৩ মে যশোর হাসান হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা আম্বিয়া খাতুন (৩৩) নামে এক ক্যান্সার রোগী মারা যান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত