শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদের ৩য় দিনেও রাজগঞ্জের ভাসমান সেতুতে মানুষের ঢল

ঈদুল ফিতরের ৩য় দিনেও রাজগঞ্জের দুটি ভাসমান সেতুতে মানুষের ঢল নেমেছে। আগত দর্শনার্থীদের স্বাস্থ্যবিধির প্রতি কোনো গুরুত্ব নেয়।

করোনা পরিস্থিতিতে বাইরে থেকে আসা হাজারো মানুষের পদচারণায় মুখর ভাসমান সেতু ও পর্যটন স্পট। বিপুল সংখ্যক দর্শনার্থী স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণের আতঙ্কে রয়েছে রাজগঞ্জবাসি।

এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনকেও কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি। ঝাঁপার সেতু দুইটি ও পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার ব্যাপারে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত আসেনি। অথচ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সেতু দুইটিতে পর্যটকদের গমনের ওপর জারিকৃত নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। এরপরও ঈদুল ফিতর প্রথম দিন থেকে এখানে পর্যটকের ঢল নেমেছে। দীর্ঘদিন ঘর বন্দী থাকার পর আনন্দ ভাগাভাগি করতে অনেকে ঈদুল ফিতর উপলক্ষে পরিবার নিয়ে ছুটছে ভাসমান সেতু এলাকায়। দুইদিন ধরে বঙ্গবন্ধু ভাসমান সেতু ও জেলা প্রশাসক ভাসমান সেতু দুইটিতে হাজারো পর্যটক ছুটে আসছেন।

খুলনা থেকে জাহাঙ্গীর আলম স্ত্রী ও ছোট ছেলে মেয়েদের নিয়ে ভ্রমণ করতে আসেন রাজগঞ্জের ভাসমান সেতুতে। এ পরিবারের কারও মুখে ছিল না মাস্ক। জাহাঙ্গীর আলম বলেন- শহরে বাসা থেকে বের হলে ঠিকই মাস্ক ব্যবহার করা হয়। মাস্ক ব্যবহার না করলে অনেক সময় প্রশাসনের অভিযানের মুখে পড়তে হয়। কিন্তু পর্যটন কেন্দ্রগুলোয় বেড়াতে আসা কেউই মাস্ক ব্যবহার করেন না।

এছাড়া অনেকের মুখে মাস্ক দেখা যায়নি। বিশেষ করে উঠতি বয়সিদের মাস্ক পরিধান করতে অনিহা দেখা গেছে। যে কারণে করোনা সংক্রমণের আতঙ্কে রয়েছে রাজগঞ্জবাসি। দর্শনার্থীদের আগমন ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসি।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর