শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অটোপাস নয়, এসএসসি-এইচএসসি পরীক্ষা নিতে অনড় সরকার

এবার এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় অটোপাস না দেওয়ার সিদ্ধান্তে অনড় সরকার। চলতি বছরের মধ্যেই এ পরীক্ষা নিতে চায় শিক্ষা বোর্ডগুলো। এজন্য করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্টরা। গতবছর অটোপাস দেওয়া হলেও এবার সে পথে যেতে চায় না শিক্ষা বোর্ডগুলো।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, এ বছর এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে। পরীক্ষা না নিয়ে গ্রেড পয়েন্ট দেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, গত বছর বিশেষ পরিস্থিতিতে পূর্ববর্তী দুটি পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে ফল প্রকাশ করা হয়। এতে শতভাগ শিক্ষার্থী পাস করে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম বলেও জানান তিনি।

জানা গেছে, স্বাভাবিক সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় ১ ফেব্রুয়ারি। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা সাধারণত নেওয়া হয় ১ এপ্রিল থেকে। তবে করোনার কারণে গত বছর থেকে সব শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। এখন এ দুটি পাবলিক পরীক্ষার লাখ লাখ শিক্ষার্থী কখন কী প্রক্রিয়ায় পরীক্ষা দিতে পারবে তা নিয়ে উদ্বেগে রয়েছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর প্রায় ২২ লাখ এসএসসি ও সমমানের শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া ১৫ লাখ এইচএসসি ও সমমানের শিক্ষার্থী পরীক্ষা দেবে। এ পরীক্ষার আগে এসএসসির জন্য ৬০ দিনের ক্লাস অনুষ্ঠিত হবে। এরপর আরও ১৫ দিন পর পরীক্ষা হবে। এইচএসসির ক্ষেত্রেও ৮০দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ প্রসঙ্গে বলেন, পরীক্ষা না দিয়ে এসএসসি ও এইচএসসির ফলাফল এবার প্রস্তুত করার সুযোগ নেই। শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত পাঠক্রম সরবরাহ করেছি। স্কুল-কলেজ পুনরায় চালু হলে এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের ৬০ ও ৮০ দিন ক্লাস হবে।’ তবে স্কুল ও কলেজ চালুর বিষয়টি করোনা মহামারীর ওপর নির্ভরশীল বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবেবিস্তারিত পড়ুন

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ