শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হামাসের বিজয় মহড়া (ভিডিও)

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনব্যাপী যুদ্ধ শেষ হওয়ার পর সামরিক মহড়া চালিয়েছে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডস।

ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে পার্সটুডে।

রোববার (২৩ মে) ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের শত শত যোদ্ধা অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে গাজা শহরের রাজপথে প্রকাশ্যে মহড়া দিয়েছেন। মহড়া থেকে সাম্প্রতিক যুদ্ধে নিহত ব্রিগেডসের অন্যতম কমান্ডার বাসিম ঈসার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

হামাসের অন্যতম নেতা ইসমাইল রেদওয়ান মহড়ার বক্তব্যে বলেছেন, আমরা আজ প্রতিরোধের পুণ্যভূমি গাজার মাটিতে বসে দখলদার শক্তির বিরুদ্ধে বিজয়ের উৎসব করছি। তিনি বলেন, ‘ইসরায়েলকে মোকাবিলা করার জন্য ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডস তার সামরিক সক্ষমতা শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে।’

হামাসের এই নেতা বলেন, ‘সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে, বায়তুল মুকাদ্দাস হবে ফিলিস্তিনের চিরকালীন রাজধানী।’

গত ১০ মে গাজা উপত্যকার ওপর ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়। ২১ মে পর্যন্ত চলা এ আগ্রাসনে ৬৯ শিশু ও ৩৯ নারীসহ ২৪৮ ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও এক হাজার ৯১০ ফিলিস্তিনি।

এর উত্তরে ইসরায়েলের আগ্রাসনের মোকাবিলায় দখলিকৃত ভূখণ্ডে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো যাতে অন্তত ১৪ ইহুদি নিহত হয়। শেষ পর্যন্ত  ২১ মে মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরায়েল।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত,বিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষেবিস্তারিত পড়ুন

  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০
  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন