বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার প্রথম সংক্রমণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

মহামারি করোনাভাইরাসের কড়াল থাবায় প্রায় দুই বছরের কাছাকাছি বিপর্যস্ত পুরো পৃথিবী। এখন পর্যন্ত করোনার উতপত্তি কোথায় তা নিয়ে চলছে নিরন্তর গবেষণা। এরই মধ্যে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল রোববার (২৩ মে) এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। ওই প্রতিবেদনে প্রথম করোনাভাইরাসে শনাক্ত ও ছড়িয়ে পড়া নিয়ে নতুন তথ্য তুলে হাজির করা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চীন করোনা মহামারির তথ্য প্রকাশ করার আগেই ২০১৯ সালের নভেম্বরে দেশটির উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির (ডব্লিউআইভি) তিন গবেষক হাসপাতলে চিকিৎসা নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের অপ্রকাশিত একটি গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এমন বক্তব্য উপস্থাপন করেছে গণমাধ্যমটি।

ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে বৃহত্তর তদন্তের যে দাবি এত দিন করা হচ্ছিল, এই প্রতিবেদন সেই দাবিকে আরও জোরালো করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র গর্ডন জনড্রো ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেছেন, ‘চীনে করোনাভাইরাসের উৎস অনুসন্ধানসহ মহামারির শুরুর দিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে বাইডেন প্রশাসন কাজ চালিয়ে যাবে।’ জনড্রো আরও বলেছেন, করোনাভাইরাসের প্রকৃত উৎস অনুসন্ধানে ডব্লিউএইচওসহ অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করছে যুত্তরাষ্ট্র।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথমে বলা হয়েছিল, উহান শহরের কেন্দ্রে অবস্থিত হুনান সি-ফুড মার্কেট থেকেই প্রথম করোনা সংক্রমণের ঘটনা ঘটে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে প্রথম যে ব্যক্তি মারা যান, তার ওই মার্কেটে নিয়মিত যাতায়াত ছিল।

যুক্তরাষ্ট্র প্রথম থেকেই দাবি করে আসছে, চীন থেকে গোটা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো কোভিড-১৯ কে ‘‘চীনা ভাইরাস’’ হিসেবে অভিহিত করেন। যদিও চীন প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা