শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিনম্র শ্রদ্ধায় কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

বিনম্র শ্রদ্ধায় কলারোয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগস্ট শনিবার সকাল থেকে নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।

এ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখান থেকে শোক র‌্যালী বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা এবং দোয়া মাহফিল শেষে অসহায়-দুস্থ পরিবারের মাঝে চেক ও ঢেউটিন, বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়।
পরে উপজেলা চত্বরে গাছের চারা রোপণ করা হয়।
এর আগে জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

মুখ্য আলোচক ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল-গীয়াস, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন।

ওই অনুষ্ঠানসহ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্যরা।

অনুষ্ঠানে যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে ৪জন ব্যক্তিকে ৪০হাজার টাকা করে ঋণের চেক বিতরণ, সমাজসেবা দপ্তরের উদ্যোগে নতুন অর্থবছরের বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধীদের নতুন ভাতাভোগীদের মাঝে ভাতার বই বিতরণ উদ্বোধন ও প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উদ্যোগে দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণের উদ্বোধন করা হয়।

এদিকে, অনুরূপভাবে থানা চত্বরে গাছের চারা রোপণ করেন ওসি শেখ মুনীর-উল-গীয়াস সহ পুলিশ কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান