শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার উদার বলেই খালেদা জিয়া পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন

বিএনপির দেশের রাজনীতিতে থাকা না থাকা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা এখন জনআস্থার তীব্র সংকটে ভুগছে। আমরা চাই, বিএনপি থাকুক তবে অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন ও সরকারের গঠনমূলক সমালোচনা করুক।’

বুধবার (২ জুন) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি আছে তবে ভিন্ন কায়দায়, তাইতো জনগণ মনে করে বিএনপি আছে বলে ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাসও আছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, এসব বক্তব্য তাদের চলমান ভাঙা রেকর্ড যা তারা বাজিয়েই চলেছে। প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই খালেদা জিয়া এখন পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন।

সরকারের পায়ের নিচে মাটি নেই, সরকার গণবিচ্ছিন্ন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিচ্ছিন্নতার মাপকাঠি কী? নির্বাচনই যদি মাপকাঠি হয় তাহলে সাম্প্রতিক নির্বাচন, উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য প্রায় সব নির্বাচনে প্রমাণ হয়েছে জনগণ কার সঙ্গে আছে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়ন এবং ভবিষ্যতমুখী রাজনীতি বিএনপির ষড়যন্ত্র ও উন্নয়নবিমুখ রাজনীতিতে সংকটের প্রকট ছায়া ফেলেছে। তাই বিএনপি এখন হতশ্রী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল।

দেশের অর্থনীতি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল অর্থনীতির মর্যাদায় অভিষিক্ত এ কথা উল্লেখ করে কাদের বলেন, বিএনপি এখনও হাওয়া ভবনের কালো চশমা পরে আছে বলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ দেখতে পায় না। দেখলেও তা সহ্য হয় না বিএনপির।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে প্রতিরক্ষা, এভিয়েশন,বিস্তারিত পড়ুন

  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব