বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে প্রধানমন্ত্রীকে পোস্ট কার্ড প্রেরণ শ্যামনগরের জলবায়ুকর্মীদের

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে প্রধানমন্ত্রীকে পোস্ট কার্ড প্রেরণ করেছে সাতক্ষীরার শ্যামনগরের জলবায়ুকর্মীরা।

বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ বিপর্যয় রোধ, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নতুন জীবাশ্ম জ্বালানির উৎপাদন ও অবকাঠামোর উন্নয়ন প্রকল্প তেল, গ্যাস ও কয়লাভিত্তিক জীবাশ্ম জ্বালানির আর কোনো নতুন প্রকল্প গ্রহণ না করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর পোস্টকার্ড পাঠিয়েছেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের শ্যামনগরের তরুণ সদস্যরা।

সেই সঙ্গে জলবায়ু সুরক্ষায় সৌরশক্তি ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি খাতে গতি আনতে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগ বাড়ানোর দাবি জানান তারা।

রবিবার (১৩ জুন) সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর ডাকঘরে প্রধানমন্ত্রী বরাবর পোস্টকার্ডে খোলা চিঠি পাঠান তারা।

এ সময় উপস্থিত ছিলেন ইয়োথনেটের সাতক্ষীরা জেলা সহ-সমন্বয়ক মমিনুর রহমান, এস এম জান্নাতুল নাঈম, মো. মেহেদী হাসান, সুমাইয়া বিনতে আজাদ, বাদশা ওয়ালিদ, আরমান হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।

জলবায়ুকর্মীরা বলেন, ‘জলবায়ূ পরিবর্তনে পৃথিবীর অন্যতম ঝুকিপূর্ণ দেশ বাংলাদেশ। তার মধ্যে সাতক্ষীরা অন্যতম। বৈশ্বিক উঞ্চয়ানয়ের ফলে প্রতি বছর নানা প্রাকৃতিক দূর্যোগের সম্মুখীন হতে হচ্ছে। এলাকা ছেড়ে চলে যাচ্ছে হাজার হাজার মানুষ।’

সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে

দীর্ঘ ছয় মাস ঝুলে থাকার পর অবশেষে জট খুললো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু