বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় একরাতে চার ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

দেবহাটায় একরাতে পৃথক চারটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার সখিপুর ব্রীজের দক্ষিন পাশে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের দুপাশে অবস্থিত জিয়াদের মালিকানাধীন বিসমিল্লাহ এজেন্সী, শহিদুল ইসলামের আহছানিয়া মেশিনারিজ, রবিন বিশ্বাসের রবি স্টোর ও গৌতম মন্ডলের মালিকানাধীন নিউ কৃষিঘর নাম ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে এ চুরি সংঘটিত হয়।

সাম্প্রতিক সময়ে চলমান লকডাউনের জন্য সন্ধ্যার পর থেকে রাতভর বাজার এলাকা জনশুণ্য থাকায় দূর্বৃত্তরা সুযোগ বুঝে একের পর এক দোকানে চুরি সংঘটিত করতে সক্ষম হয়েছে বলে ধারনা স্থানীয়দের।

অন্যদিকে একাধিক দায়িত্বরত নৈশপ্রহরী থাকা স্বত্ত্বেও একসাথে এতাগুলো দোকানে চুরি হওয়ায় সখিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির দায়িত্বহীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
তারা বাজার ব্যবস্থাপনা কমিটির কাছে ক্ষতিপূরণও দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, ইতোপূর্বে বাজারে একের পর এক চুরি হলেও বাজার ব্যবস্থাপনা কমিটিকে জানিয়ে কোন লাভ হয়নি। বারবার ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও বাজার কমিটির নেতৃবৃন্দরা কোন ব্যবস্থা নেননি। সর্বশেষ আবারো চোরচক্র একসাথে চারটি দোকানের সার্টার নিচ থেকে বাঁকিয়ে ভিতরে ঢুকে ক্যাশবাক্স ভেঙে নগদ প্রায় দুই লক্ষ টাকা নিয়ে গেছে।

সখিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন বলেন, বাজারের ব্যবসা প্রতিষ্ঠান গুলোর নিরাপত্তায় পাঁচজন বেতনভুক্ত নৈশপ্রহরী রয়েছে। তারপরও কিভাবে চুরি সংঘটিত হলো সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চুরির সাথে নৈশপ্রহরীদের কোন সম্পৃক্ততা আছে কিনা তাও অনুসন্ধান করা হচ্ছে।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, চুরির খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুরুত্ব সহকারে এঘটনার তদন্ত করছে পুলিশ।
দায়িত্বরত নৈশ প্রহরীদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।

একই রকম সংবাদ সমূহ

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তুলতে স্থানীয় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, এনজিওবিস্তারিত পড়ুন

দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলেরবিস্তারিত পড়ুন

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান