মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সাবেক এমপি শফিকে বহিষ্কার করল বিএনপি

দলের সিদ্ধান্ত না মেনে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা শফি আহমেদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ রাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক শফি আহমেদ চৌধুরীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা অমান্য করার প্রেক্ষিতে গত ১৫ জুন শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল।

উক্ত নোটিশের জবাবে তার বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক হয় নাই বিধায় তাকে বহিস্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, গত মে মাসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় বর্তমান আওয়ামী লীগ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয় বিএনপি।

দলের এই সিদ্ধান্তের কারণেই জাতীয় সংসদের সিলেট-৩, লক্ষ্মীপুর-২, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে বিষয়ে সব ধরনের কার্যক্রম থেকে বিরত রয়েছে দলটি।

আগামী ২১ জুন লক্ষ্মীপুর-২ এবং ২৮ জুলাই বাকি তিন শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর