রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন সাতক্ষীরার জোড়দিয়া গ্রামের মুজাহিদ

মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পেয়েছেন সাতক্ষীরা সদরের জোড়দিয়া গ্রামের শেখ মুজাহিদুল ইসলাম। তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির বিষয়ে স্নাতক করার জন্য ‘মিনহাজুল আজহার’ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন।

মুজাহিদ সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া শেখপাড়ার শেখ মুকুল হোসেন ও মোছা. সুফিয়া খাতুন দম্পতির ছেলে।

মুজাহিদের শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপর সাতক্ষীরার পরানদা দারুল উলুম মাদ্রাসা ও সর্বশেষ দেশের বিখ্যাত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম বা হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেন।

অনুভূতি জানতে চাইলে মুজাহিদ বলেন, সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আমি অনেক আনন্দিত আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা আল-আজহার বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্বের অনান্য বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়তে চায় তাদের বলব, লক্ষ্য ঠিক করে চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহর কাছে সঠিক নিয়তে চাইতে হবে। বিশেষ করে ইংরেজি ও আরবিতে দক্ষতা বাড়ানোর বিকল্প নেই।

সাফল্যের অনুপ্রেরণা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার পরিবার ও শিক্ষকরা আমাকে সবসময় অনুপ্রেরণা যুগিয়েছেন। বিশেষ করে আমার পরানদাহ দারুল উলুম মাদ্রাসার উস্তাদ মাওলানা রবিউল ইসলাম আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন। আর, ভবিষ্যতে আমি একজন ইসলামি স্কলার হতে চাই।

এদিকে মুজাহিদের সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরার শিক্ষার্থীদের মোর্চা সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি ও এলাকাবাসী। সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন বলেন, মুজাহিদ ভাই আমাদের সাতক্ষীরার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। তার সাফল্য আমরা সবাই আনন্দিত।

উল্লেখ্য, শেখ মুজাহিদুল ইসলাম আগামী শক্রবার (২৫ জুন) মিশরের কায়রোর উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।

একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি

সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোঃ ইফাজউদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি