মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলম্বিয়ার প্রেসিডেন্ট বহনকারী হেলিকপ্টারে গুলিবর্ষণ

কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভ্যান দুকেকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ জুন) ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকায় যাওয়ার পর এই ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট দুকের সঙ্গে হেলিকপ্টারটিতে দেশটির আরও কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, শুক্রবার হেলিকপ্টারে করে ভেনেজুয়েলার সীমান্তবর্তী নর্তে দ্য স্যানটানডের প্রদেশের কুকুতা নামক এলাকায় যান কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভ্যান দুকে। এসময় তার সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট প্রদেশের গভর্নরও উপস্থিত ছিলেন।

ঘটনার পর আইভ্যান দুকের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্টসহ অন্যান্য কর্মকর্তারা হামলা ও গুলিবর্ষণের সময় হেলিকপ্টারে থাকলেও কোনো গুরুতর ঘটনা ঘটেনি। তাছাড়া কেও আহতও হয়নি। প্রেসিডেন্ট দুকে ‘এই কাপুরুষোচিত হামলার’ নিন্দা জানিয়ে বলেছেন, সহিংসতা অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তিনি মোটেই ভীত নন।

টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্র শক্তিশালী এবং এই ধরনের হুমকি মোকাবিলা করার মতো শক্তি কলম্বিয়ার রয়েছে। হেলিকপ্টারে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে নিরাপত্তা বাহিনী।’

স্থানীয় সংবাদপত্র সেমানা জানিয়েছে, প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাটিতে অবতরণের সময় সেটাতে গুলিবর্ষণ করা হয় এবং আশপাশের বাসিন্দারা সেই আওয়াজ শুনতে পেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনবিস্তারিত পড়ুন

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল