মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সরকারী খাল প্রভাবশালীদের দখলে, জলবদ্ধতা সৃষ্টিতে মানবেতর জীবন-যাপন

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ও জালালপুর ইউনিয়নের প্রতিটি সরকারি খাল বর্তমানে প্রভাবশালীদের দখলে নিয়ে নেট-পাটা দিয়ে মাছ ধরার অভিযোগ পাওয়া গছে। আর এতে ওই এলাকায় বসবাসকারী লোকজন বর্ষার পানিতে নিমজ্জিত হয়ে সঠিক সময়ে জমিতে চাষাবাদ করতে পারছে না। তেমনি তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যান করছে তারা। বিষয়টি দেখার যেন কেউ নেই।

সরোজমিন গিয়ে দেখা যায়, ওইসব খালে ১০০ হাত অন্তর নেট পাটা দিয়ে রাখা হয়েছে। আর ওই নেট পাটা দেওয়ার কারণে পানি না সরতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগনের।

নাম প্রকাশ না করার শর্তে অনেকে বলেন, এলাকার কিছু স্বার্থন্বেষী মহল তারা ভরা বর্ষা মৌসুমে এভাবে পানির স্রোত বাধা সৃষ্টি করায় জলাবদ্ধতা রুপ নিয়েছে। যা আইন বহির্ভূত। শুধু তাই নয় মাগুরা সহ খলিশখালী খেশরা ইউনিয়নে একইভাবে প্রভাবশালীরা দখল করে নিয়েছে। এতে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ওই প্রভাবশালীরা নেটপাটা দিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে।

এ ব্যাপারে স্থানীয় ভূমি কর্মকর্তা শহিদুল ইসলামের নিকট বারবার অভিযোগ করলেও অজ্ঞাত কারণে তিনি না দেখার ভান করে থাকেন।

উল্লেখ্য গত বর্ষার মৌসুমে তালা উপজেলার সাবেক নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন মাদরা বালিয়াদহার খাল দেখতে এসে তিনি এলাকাবাসীর হাতে লাঞ্ছিত হন যা পরে মামলায় রূপান্তিত হয়। এ বর্ষা মৌসুমেও ওই প্রভাবশালীরা খালগুলো দখল করে নেট পাটা দিয়ে মাছ ধরছে এতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, তিনি সম্প্রতি এ জেলায় যোগদান করেছেন। বিষযটি তার জানা ছিলো না। খুব দ্রুত তদন্ত পূর্বক ঐ প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত ওই সব খালের নেট পাটা অপসরণের ব্যবস্থা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থবিস্তারিত পড়ুন

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি, আলোচনাবিস্তারিত পড়ুন

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড