শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারি সহযোগিতায় শরীরচর্চা সেবাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চান যবিপ্রবির লিমন

কোভিড-১৯ পজিটিভ রোগীদের শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ রাখতে দেশব্যাপী শরীরচর্চা সেবা পৌঁছে দিতে চান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিকুজ্জামান লিমন। করোনা রোগীদের সুস্থতার জন্য হাসপাতালের ওয়ার্ডে যেয়ে স্বেচ্ছায় বিভিন্ন ধরনের ব্যায়াম শেখাচ্ছেন। লিমন যবিপ্রবির ২০১৮-২০১৯ সেশনের এবং বিকেএসপির প্রাক্তন শিক্ষার্থী।

করোনায় আক্রান্ত রোগীদের ফুসফুস অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে আক্রান্তরা ঠিক ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারেন না । লিমনের ব্যায়ামগুলো মূলত ফুসফুসে অক্সিজেনের প্রবাহ বাড়াতে এবং অক্সিজেন ধরে রাখতে সহযোগিতা করে। লিমনের মতে এর ফলে দেহে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং অক্সিজেনের ঘাটতি কমবে।

আজ ৩ জুলাই শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত ৫৫ জন কর্মচারীকে এ ব্যায়াম সম্পর্কে প্রশিক্ষণ দেন তিনি। এর মাধ্যমে রোগীদের নিয়মিত ব্যায়াম নিশ্চিত করা যাবে। সরকারি সহযোগিতা মিললে এই ৫৫ জনের মাধ্যমে সেবাটিকে দেশব্যাপী ছড়িয়ে দিতে প্রস্তুত আছেন বিকেএসপির প্রাক্তন ও যবিপ্রবির এই শিক্ষার্থী।

জানতে চাইলে শিক্ষার্থী লিমন জানান, বড় ভাই কোভিড-১৯ পজিটিভ হওয়ার কারণে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীদের বিভিন্ন ব্যায়াম করতে বলেন। তারপর থেকেই করোনা পজিটিভ রোগীদের একাধিক ওয়ার্ডে গিয়ে বিভিন্ন ধরনের ব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া শুরু করি। এ ব্যায়ামগুলো মূলত ফুসফুসে অক্সিজেনের প্রবাহ বাড়াতে এবং অক্সিজেন ধরে রাখতে সহযোগিতা করে। এর ফলে দেহে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং অক্সিজেনের ঘাটতি কমবে।

ব্যায়ামের চর্চা সম্পর্কে তিনি বলেন, শেখানো সব ধরনের ব্যায়ামই দিনে দুইবার করতে হবে আর প্রতিবার অন্তত ৫-১০ বার করে একই ধরনের ব্যায়ামগুলোর পুনরাবৃত্তি করতে হবে। এ পর্যন্ত রোগীদেরকে প্রায় ৬-৭ ধরনের ব্যায়াম শেখানো হয়ছে, তবে নিয়মিত চর্চার অভাবে ৩-৪ ধরনের বেশি ব্যায়াম মনে রাখতে পারেন না রোগীরা। ব্যায়ামগুলোর সঙ্গে কিছু নরমাল স্ট্রেচিং করানো হয়, যাতে রোগীদের মাংসপেশি রিলাক্স হয়।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি