সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেকর্ডময় দিন মেসির

একেকটা ম্যাচ খেলতে নামেন, একের পর এক রেকর্ড জমা হয় লিওনেল মেসির নামের পাশে। এবারের কোপা আমেরিকারতেই গড়েছেন আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। দেশটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা তো তার দখলে অনেক বছর আগে থেকেই।

এবার তিনি পৌঁছে গেলেন আরও একটি রেকর্ডের কাছাকাছি। লাতিন আমেরিকা অঞ্চলের জাতীয় দলের হয়ে সর্বাধিক গোলদাতা হওয়া থেকে ক্ষুদে জাদুকর আর কেবল ১ গোল দূরে।

জাতীয় দলের জার্সিতে এই মহাদেশের সর্বোচ্চ গোলদাতা পেলে। তার গোল ৭৭টি। ইকুয়েডরের বিপক্ষে গোলটির মাধ্যমে মেসির হলো ৭৬টি গোল।

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার দেয়া ৩ গোলের সবক’টিতেই সরাসরি অবদান রেখেছেন লিও। এরমধ্যে করেছেন ১টি গোল, ২টি অ্যাসিস্ট। এর মাধ্যমে আন্তর্জাতিক মেজর টুর্নামেন্টের নকআউট পর্বে সর্বোচ্চ গোল কন্ট্রিবিউশান (২০টি) এখন আর্জেন্টাইন সুপারস্টারের।

চলতি আসরে এখন পর্যন্ত ২টি ফ্রি কিক গোল হয়েছে। দুটিই এসেছে মেসির পা থেকে। আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৪টিতেই ম্যাচসেরা হয়েছেন মেসি।

চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ অ্যাসিস্টও মেসির। ৪ গোল, ৪ অ্যাসিস্ট।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিকবিস্তারিত পড়ুন

  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়