বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিএনজি অটোরিকশা চালুর দাবি শর্ত সাপেক্ষে

কঠোর স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে সিএনজি অটোরিকশা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি অটোরিকশা চালক সংগ্রাম পরিষদ।

সোমবার (৫ জুলাই) পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, এ আর জাহাঙ্গীর, ফালা, মো. গোলাপ হোসেন এক বিবৃতি এ দাবি তোলেন।

বিবৃতিতে বলা হয়, দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রামণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় সরকার সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এতে গত ২৮ জুন থেকে সিএনজি অটোরিকশা সড়কে চলাচল বন্ধ রয়েছে। এতে শুধুমাত্র ঢাকাতেই প্রায় এক লাখ চালক বেকার হয়ে পড়েছে। চালকরা দিন আনে দিন খায়। তাও আবার অর্ধাহারে-অনাহারে থাকে। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারে না।

তারা আরও বলেন, এখন সিএনজি অটোরিকশা চালকদের বড় দুর্দিন। এক্ষেত্রে সরকারেরও কোনো কার্যকর আর্থিক প্রণোদনা নেই। সিএনজি মূলত ব্যক্তিগত যান, তাই সিএনজি ব্যবহারে করোনা সংক্রমণের সম্ভাবনা কম। বর্তমান লকডাউনে যেহেতু ব্যাংক, হাসপাতাল, গার্মেন্টসসহ শিল্প প্রতিষ্ঠান খোলা, তাই এসকল প্রতিষ্ঠানে কর্মরত লোকজন গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে যেতে ভোগান্তির শিকার হচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, পরিবহন স্বল্পতার কারণে করোনা আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতালে নেয়া যাচ্ছে না। এতে মৃত্যুহার আরও বাড়ছে। গত বছর সাধারণ ছুটির সময় আমরা অনেক করোনা আক্রান্তদের বিনা পারিশ্রমিকে হাসপাতালে এনেছি ও তাদের ঠিকানায় পৌঁছে দিয়েছি। সরকার যদি এবারও স্বাস্থ্যবিধি মেনে সিএনজি রিকশা চালানোর অনুমোতি দেয় তাহলে জনগণ যেমন সেবা পাবে অসহায় সিএনজি চালকরাও তেমনি পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবে। তাই সারাদেশে সিএনজি চালুর জোর দাবি জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি ও বিরোধীদলের মধ্যে তর্ক, বিতর্ক, দ্বিমত ও বহুমত থাকলেও ‘ফ্যাসিবাদী আওয়ামীবিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
  • সরকারবিরোধী মতপ্রকাশ করলেই ধরে আনার সংস্কৃতি থেকে বের হতে হবে: রিজভী
  • ভারতের গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা
  • অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে : শামা ওবায়েদ
  • ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু
  • জামায়াতকে ছাড় দিতে নারাজ এনসিপি, হঠাৎ কৌশলগত সিদ্ধান্ত
  • ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির