বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ, বাড়ছে মৃত্যু

যশোরের শার্শা উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জে করোনা ভাইরাস (কোভিড ১৯) ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই করোনার চিকিৎসা ব্যাবস্থা চালু করতে হবে মফস্বল ক্লিনিক গুলোতে। না হলে মৃত্যুর মিছিল দীর্ঘ হবে।

মফস্বল ক্লিনিক গুলিতে ভালো মানের চিকিৎসক ও করোনা চিকিৎসা সম্পর্কে ধারনা না থাকায় অনেক রোগী অকালে প্রাণ হারাচ্ছে।

সাম্প্রতিক সময়ে ১৩ জন রোগী অজ্ঞতার কারনে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ক্লিনিক গুলিতে এখন সিজেনিয়াল রোগীর সংখ্যা বেশী। তাই চিকিৎসা দিতেও অভিজ্ঞ ডাক্তারের প্রয়োজন। প্রতিদিন সর্দী, কাশি, জ্বর মাথা ব্যাথা নিয়ে রোগীরা হাজির হচ্ছেন মফস্বল ক্লিনিকে। আর অন্যান্য উপস্বর্গ তো আছেই।

আজকে এ সংক্রান্ত বিষয়ে কথা হয় বাগআঁচড়া জোহরা মেডিকেল সেন্টারের পরিচালক ডাঃ হাবিবুর রহমান হাবিবের সাথে, তিনি জানান তার ক্লিনিকে রোগী আসলে প্রথমে করোনা টেষ্ট পরীক্ষা করানো হয়। পরবর্তীতে রিপোর্ট এর উপর ভিত্তি করেই তাদের চিকিৎসা দেয়া হয়।

তিনি আরো জানান করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এখানে দক্ষতার সাথে খুব যত্ন সহকারে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে। অভিজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখছেন।

উল্লেখ্য আজ খুলনা বিভাগে সর্বোচ্চ একদিনে ৫১ জন করোনায় মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ১,৩০৪ জন, করোনায় এক দিনে যশোরে মারা গেছেন ১৬ জন। এই আলোকে তার সাথে কথা বললে, তিনি জানান তার হাসপাতালে করোনা পজেটিভ রোগীদের জন্য খুব শিগগিরই অক্সিজেনের ব্যাবস্থা করবেন। অক্সিজেন ব্যাবস্থা চালু করতে পারলে গ্রাম অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া খুব সহজ হবে।

এদিকে ৭ দিনের সর্বোচ্চ লকডাউন আজ পঞ্চম দিন চলছে। নতুন করে আরো ৭দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩